IPL 2024: টি২০-তে গড়লেন নতুন রেকর্ড, স্ট্রাইক রেট নিয়ে বিতর্ক উস্কে দিলেন কোহলি নিজেই
বিরাট কোহলি মানেই রানের রাজা। আন্তর্জাতিক ম্যাচ হোক বা আইপিএল ব্যাট হাতে নামলেই রেকর্ড গড়েন কিং কোহলি। শনিবার গুজরাতের বিরুদ্ধে ম্যাচেও যার ব্যতিক্রম হল না। ২টি চার ও চারটি ছয়ের সাহায্যে কোহলি করেন ২৭ বলে ৪২। অর্ধশতরান না পেলেও রেকর্ড বইয়ে ফের একবার নিজের নাম তুলে রাখলেন কোহলি।
বিরাট কোহলি একমাত্র ভারতীয় ব্যাটার যিনি টি২০ ক্রিকেটে ১২৫০০ রান করলেন। এরআগে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ১২ হাজার রান করেছিলেন এবার ১২৫০০ রানও করলেন। ৩৮৭ ম্যাচে এই কৃতিত্ব অর্জন করলেন কোহলি। স্বামীর রেকর্ডের সাক্ষী থাকলেন স্ত্রী অনুষ্কা শর্মা।

মূলত স্পিনারদের বিপক্ষে ধীরগতির ব্যাটিংয়ের জন্য শুরু থেকে কোহলির সমালোচনা করে আসছিলেন এই ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকর। গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচের পর স্ট্রাইকরেট নিয়ে সমালোচনাকারীদের একহাত নেন ডানহাতি এই ব্যাটার।
প্রাক্তন আরসিবি অধিনায়ক বলেন, "আমার বিশ্বাস সবাই আমার স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা করছে না। আমি স্পিন খেলতে পারি কিনা তা নিয়েই আলোচনা করছে, এটা আমাকে ভালোবেসই করছে। জেতানোই আমার মূল লক্ষ্য। গত ১৫ বছরে সেটাই করে আসছি। জানি না যারা একটা জায়গায় বসে এই কথাগুলো বলছেন তাঁরা ওই পরিস্থিতিতে পড়েছেন কিনা।"
কোহলির এই মন্তব্যে বেজায় চটেছেন প্রাক্তন ভারত অধিনায়ক গাভাসকর। তিনি প্রশ্ন তুলেছেন, সমালোচনাকে পাত্তা না দিলে জবাব দিতে হবে কেন।গাভাসকর বলেন, "ধারাভাষ্যকররা তখনই প্রশ্ন তুলেছিল, যখন তোমার স্ট্রাইক রেট ছিল ১১৮। যদিও আমি বিষয়টি নিয়ে ১০০ শতাংশ নিশ্চিত নই। কারণ আমি এই মুহূর্তে খুব বেশি ম্যাচ দেখছি না। '
একইসঙ্গে গাভাসকর আরও বলেছেন, 'আমি এটা বলতে পারব না যে, বাকি ধারাভাষ্যকাররা এই বিষয়ে কী বলেছে। তবে এটা অবশ্যই বলতে পারি যে, তুমি ওপেন করতে আসছ, তোমার স্ট্রাইক রেট থাকছে ১১৮, ওই একই স্ট্রাইক রেট নিয়ে ১৪ বা ১৫তম ওভারে আউট হয়ে যাচ্ছ। সেটার জন্যও যদি প্রশংসা দাবি কর, তা হলে আলাদা ব্যাপার।"
Anushka Sharma's reaction after Virat Kohli survived a run out. pic.twitter.com/BcSl7kUE8L
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 4, 2024
এদিকে, দ্বিতীয় বার মা হওয়ার পর এই প্রথম আরসিবির খেলা দেখতে এলেন অনুষ্কা। বলিউড অভিনেত্রীর একটি প্রতিক্রিয়া ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। আরসিবি রান তাড়া করতে নামার পর বিরাট কোহলি তাঁর ইনিংসের প্রথম বলেই আউট হতে বসেছিলেন। তার পরই অনুষ্কা এমন প্রতিক্রিয়া দেন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications