IND vs ENG: সিরিজ জয়ের পরই বিরাট উদয়, দলের পারফরম্যান্স নিয়ে কী বললেন গর্বিত কোহলি?
ভারতীয় ক্রিকেটে আবার বিরাট উদয়। রাঁচিতে চতুর্থ টেস্ট ম্যাচ জয়ের মধ্য দিয়েই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল। এই সিরিজ শুরুর আগেই পারিবারিক কারণে নিজেকে সরিয়ে নিয়েছিলেীন কোহলি। রাঁচিতে ম্যাচ এবং সিরিজ জয়ের পরই আবার সক্রিয় হলেন কোহলি। তবে সোশ্যাল সাইটে।
নিজে এই সিরিজে না খেললেও, দলের পাশেই যে আছেন বিরাট, তা সমাজ মাধ্যমে বার্তার মধ্য দিয়েই বোঝাতে চাইলেন প্রাক্তন ভারত অধিনাখয়ক। তিনি দলের সবার প্রশংসা করেছেন। বিশেষ করে তরুণ ক্রিকেটারদের। ভারতীয় দল এই সিরিজ জেতায় গর্বিত বিরাট। কোহলি লিখেছেন, 'আমাদের তরুণ দল বিস্ময়কর পারফরম্যান্স দেখিয়ে সিরিজ জিতল। ওরা দৃঢ়চেতা মানসিকতা, সঙ্কল্প ও সহনশীলতার পরিচয় দিল।'

ম্যাচ জিতেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোহলির অভাব দল কতটা অনুভব করছেন সেই প্রসঙ্গে মন্তব্য করেন রোহিত শর্মা। তার কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হলেন কোহলি। পারিবারিক কারণে খেলতে না পারলেও তিনি ভারতীয় দলের প্রতি মুহূর্তের খোঁজ খবর রাখছেন তা বুঝিয়ে দিলেন। জুরেল, সরফরাজ, আকাশ দীপদের জন্য চলে এল বিরাট সার্টিফি্কেট।
সদ্য পুত্র সন্তানের পিতা হয়েছেন কোহলি। লন্ডনে পরিবারের সঙ্গে রয়েছেন কোহলি। গত ২২ জানুয়ারি বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম দুটি ম্যাচে খেলবেন না কোহলি। এরপর শেষ তিন ম্যাচের দলেও ছিল না কোহলির নাম। বিরাটের ব্যক্তিগত কারণ নিয়ে চর্চা না করে, এই সময় সেটাকে সম্মান করার জন্য ভক্ত এবং মিডিয়ার কাছে আর্জি জানিয়েছিল বোর্ড। বিসিসিআইয়ের বার্তা ছিল, সমর্থকদের একমাত্র ফোকাস ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতকে সমর্থন করায় থাকা উচিত।
এরপর বিরাট ও অনুষ্কা গত মঙ্গলবার বিবৃতিতে জানিয়েদেন, গত ১৫ ফেব্রুয়ারি তাঁদের দ্বিতীয় সন্তান অকায় (Akaay) ভূমিষ্ঠ হয়েছে। জীবনের এই সুন্দর মুহূর্তে সকলের শুভেচ্ছা ও আশীর্বাদ প্রার্থনা করেছেন তারকা দম্পতি। গত কয়েক সপ্তাহ ধরেই জল্পনা ছিল বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা লন্ডনে রয়েছেন। সেই খবরেও সিলমোহর পড়ল। এরআগে ২০২১ সালে বিরাট অনুষ্কার প্রথম সন্তান ভামিকার জন্ম হয়। তিন বছর পর তারকা দম্পতির পরিবারে এল দ্বিতীয় সন্তান।
YES!!! 🇮🇳
— Virat Kohli (@imVkohli) February 26, 2024
Phenomenal series win by our young team. Showed grit, determination and resilience.@BCCI
আগামী ৭ মার্চ থেকে শুরু হবে সিরিজের শেষ টেস্ট। খেলাটি হবে ধরমশালায়। কোহলিকে দলে ফিরবেন? এই চর্চা অব্যাহত। তারমধ্যে বিরাটের এক্স (প্রাক্তন টুইটার) বার্তা জল্পনা উস্কে দিল।












Click it and Unblock the Notifications