অদূর ভবিষ্যতে বুমরাহ-শামি-ইশান্তের পরিবর্ত নিয়ে আভাস বিরাটের

অদূর ভবিষ্যতে টিম ইন্ডিয়ার পেস আক্রমণে পরিবর্তন নিয়ে আভাস দিলেন বিরাট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্টে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। ব্যাটিং বিপর্যয়ের জেরে এই ভরাডুবি। ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও ভারতীয় বোলাররা এই সিরিজে নিজেদের কাজ করে গিয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে কাঁধে কাঁধে রেখে লড়াই করেছেন ইশান্ত শর্মা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ। যাঁদের এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা বোলিং আক্রমণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাঁদের পর টিম ইন্ডিয়ার পেস আক্রমণ-ভাগ সামলাবেন কারা, সে আভাস দিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি।

প্রথম টেস্ট ইশান্তের ৫

প্রথম টেস্ট ইশান্তের ৫

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ১০ উইকেটে হেরেছে ভারত। ওই ম্যাচে দলের ব্যাটিং ব্যর্থতা চাপা দিতে সাধ্যমতো চেষ্টা করেন ফাস্ট বোলার ইশান্ত শর্মা। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নেন তিনি।

শামি ও বুমরাহ

শামি ও বুমরাহ

ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলেননি ইশান্ত শর্মা। পরিবর্তে মহম্মদ শামি ও জসপ্রীত বুমরাহ এই ম্যাচে নিজেদের কাজ করে যান। ম্যাচের প্রথম ইনিংসে ৪ উইকেট নেন শামি। ৩ উইকেট নেন বুমরাহ। দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নেন বুমরাহ।

পরবর্তী প্রজন্ম

পরবর্তী প্রজন্ম

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে তাকাতে চান ভারত অধিনায়ক বিরাট কোহলি। ভবিষ্যতের কথা মাথায় রেখে জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, উমেশ যাদবের যোগ্য উত্তরসূরি খোঁজার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন বিরাট কোহলি।

বয়স বালাই

বয়স বালাই

ভারতের স্ট্রাইক বোলার জসপ্রীত বুমরাহের বয়স ২৬। মহম্মদ শামি ২৯ পেরিয়ে গিয়েছেন। ইশান্ত শর্মা এবং উমেশ যাদব তিরিশ পেরিয়েছেন। বয়স যত বাড়বে, ততই যে তাঁদের ধার কমবে, তা মেনে নিয়েছেন ভারত অধিনায়ক। সঙ্গে চোট-আঘাত তো রয়েছেই। ইশান্ত শর্মার মতো বাকিরাও সমস্যায় পড়তে পারেন যে কোনও সময়। সেসব কথা চিন্তা করে তাঁদের পরিবর্ত কারা হতে পারেন, তার আভাসও দিয়েছেন বিরাট কোহলি।

বিরাটের প্রথম পছন্দ

বিরাটের প্রথম পছন্দ

জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি ও ইশান্ত শর্মার পরিবর্ত হিসেবে সবার আগে বিরাট কোহলির তালিকায় যে নামটি রয়েছে, তিনি দিল্লির তরুণ পেসার নভদীপ সাইনি। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে তিনি সীমিত ওভারের ক্রিকেটে, ভারতীয় দলে ডাক পান। সেখানে সফল হন নভদীপ। এরপর তাঁকে ভারতীয় টেস্ট দলেও নির্বাচন করা হয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে কোনও টেস্ট খেলার সুযোগ না পেলেও, লাল বলের ক্রিকেটে তিনিই যে দেশের ভবিষ্যত, তা স্পষ্ট করেছেন বিরাট।

তালিকায় আর কারা

তালিকায় আর কারা

কেবল নভদীপ সাইনিকে দিয়ে তো তিনটি স্থান পূরণ করা সম্ভব নয়। ভারতীয় দলের পেস বিভাগের বাকি দুটো স্থানের জন্য হায়দরাবাদের মহম্মদ সিরাজ, কেরালার সন্দীপ ওয়ারিয়ার, মধ্যপ্রদেশের আবেশ খান ও বাংলার ঈশান পোড়েলের মধ্যে লড়াই হাড্ডাহাড্ডি বলে ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর। রঞ্জি ট্রফির সেমিফাইনালে কর্নাটকের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বাংলার ঈশান। দুই ইনিংস মিলিয়ে তিনি ৭ উইকেট নিয়েছেন। টুর্নামেন্টের ফাইনালে তিনি কী ঝলক দেখান, সেদিকে তাকিয়ে থাকবেন নির্বাচকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+