প্রধানমন্ত্রী মোদীকে চ্যালেঞ্জ করলেন কোহলি, কিন্তু কেন কী নিয়ে জানেন কি

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং শরীরচর্চা ও খেলাধূলাকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে নতুন উদ্যোগ নিয়েছেন। নতুন এক প্রচারের নাম #HumFitTohIndiaFit।

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং শরীরচর্চা ও খেলাধূলাকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে নতুন উদ্যোগ নিয়েছেন। নতুন এক প্রচারের নাম #HumFitTohIndiaFit। বুধবার রাঠৌর ভারতীয়দের ফিটনেস ভিডিও শ্যুট করে তা সকলের সঙ্গে শেয়ার করতে বলেন ও নিজের ফিটনেসের গোপন মন্ত্র জানাতে বলেন। সঙ্গে তিনজনকে চ্যালেঞ্জ করেন ভিডিও তৈরি করে তা সকলের মধ্যে ছড়িয়ে দিতে। রাঠৌর নিজের পুশ-আপের ভিডিও স্যোশাল মিডিয়ায় দেন। তিনি চ্যালেঞ্জ ছোঁড়েন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কোহলিকে। পাশাপাশি অভিনেতা হৃত্বিক রোশন ও সাইনা নেহওয়ালকেও চ্যালেঞ্জ ছোঁড়েন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী।

কোহলিকে চ্যালেঞ্জ

বিরাট কোহলি সেই চ্যালেঞ্জ গ্রহণ করে বাট প্ল্যাঙ্ক কসরত করার ভিডিও টুইটারে পোস্ট করেন। সঙ্গে ফিটনেস ভিডিও-র চ্যালেঞ্জ ছুঁড়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মহেন্দ্র সিং ধোনি ও স্ত্রী অনুষ্কা শর্মাকে।

রিজেজুকে চ্যালেঞ্জ

রাজ্যবর্ধন সিং রাঠৌরের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু ও অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। তাঁরাও তাঁদের ফিটনেসের মন্ত্র শেয়ার করেছেন। এছাড়া অন্য ভারতীয় ক্রীড়াবিদেরাও এতে জড়িয়ে পড়েছেন।

সাইনার চ্যালেঞ্জ

সাইনা নেহওয়াল যেমন বারবেল হাতে কসরতের ভিডিও পোস্ট করেছেন। পাল্টা তিনি চ্যালেঞ্জ করেছেন সতীর্থ ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু, অভিনেতা রানা দগ্গুবতী ও ক্রিকেটার গৌতম গম্ভীরকে।

সিন্ধুর চ্যালেঞ্জ

পিভি সিন্ধু সেই চ্যালেঞ্জ গ্রহণ করে পুল-আপের ভিডিও পোস্ট করেছেন। সঙ্গে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, অভিনেতা অখিল অক্কিনেনি ও স্কোয়াশ খেলোয়াড় জোৎস্না চিন্নাপ্পাকে।

গম্ভীরের চ্যালেঞ্জ

এদিকে ক্রিকেটার গৌতম গম্ভীরও সাইনা নেহওয়ালের ফিটনেস চ্যালেঞ্জ গ্রহণ করে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাঠৌরকে ধন্যবাদ জানিয়েছেন ও পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন যুবরাজ সিং, অমিত মিশ্রের মতো ক্রিকেটারকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+