'স্ত্রী' অনুষ্কাকে কোথায় রাখেন, বুঝিয়ে দিলেন টিমম্যান বিরাট
বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা সত্যিই যেন রব নে বানা দি জোড়ি। আর বিরাট আবারও বুঝিয়ে দিলেন জগতকে তাঁর জীবনে তাঁর স্ত্রী-র কী মূল্য।
বিরাট কোহলি যেমন দারুণ ক্রিকেটার , ঠিক সেরকমই দারুণ মানুষ। নিজের সাফল্যের কৃতিত্ব ভাগ করে নিতে জানেন। তা ভাগ করে নেন তাঁর সতীরর্থদের সঙ্গে, তা ভাগ করে নেন নিজের স্ত্রী-র সঙ্গে।

দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজ ৫-১ ঐতিহাসিক জয় ভারতের। দলের এই সাফল্যের ভিত্তি গড়েছেন অধিনায়ক বিরাট কোহলি। শেষ ম্য়াচেও শতরান করেছেন কোহলি। ম্যান অফ দ্য ম্যাচের পাশাপাশি ম্যান অফ দ্য সিরিজ কোহলিই।
১৪ তারিখ ভ্যালেনটাইন ডে-র দিন নিজের ওয়ালে হয়ত স্ত্রী -র জন্য প্রেম বার্তা দেননি। কিন্তু সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ল্যাজে গোবরে হারানোর পর নিজের মুখে নিজের স্ত্রী অনুষ্কা শর্মার ভূয়সী প্রশংসা করলেন। সারা দেশেকে কাঁপিয়ে মেগা বিয়ে সেরে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিলেন বিরাট কোহলি। সেখানে টেস্টে -র প্রথম দুটিতেই হারতে হয়েছিল ভারতকে। ব্যস্ত নিন্দুকরা বন্দুক তুলে ধরে বলেছিলেন এই অনুষ্কাই আসল কারণ বিরাটের ফর্মহীণতার ও ভারতের হারের।

এর আগেও এধরণের নিন্দুকদের মুখে কড়া জবাব দিয়েছেন বিরাট। তাতেও তাদের মুখ বন্ধ হয়নি। এবার তাই আরও একবার সেই নিন্দুকদের কার্যত থাপ্পড় মারলেন নিজের উত্তরে। বিরাট জানিয়েছেন, 'আমার এই সাফল্যের নেপথ্যে কিছু কাছের মানুষ রয়েছেন। বিশেষ করে, আমার স্ত্রী। গোটা সিরিজে ও আমায় প্রেরণা জুগিয়েছে। তার জন্য আমি কৃতজ্ঞ। বিভিন্ন সময়ে ওঁকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে। সেই অনুষ্কাই কিন্তু দক্ষিণ আফ্রিকায় গোটা সিরিজে আমাকে প্রেরণা দিয়ে গিয়েছে। সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সময় এই সমর্থন একটা দারুণ অনুভূতি।'
এদিকে নিজের দলের সতীর্থদের ভোলেননি বিরাট যাঁদের সকলের পরিশ্রমের সম্মিলিত ফল এই ৫-১ স্কোরলাইন। দেশের মাটির বাঘরা এবার সিংহের দেশে গিয়েও নিজেদের দাপট দেখিয়েছেন। তাই নিজের সোশ্যাল মিডিয়ার ওয়ালে এখন সতীর্থদের সঙ্গেই তাঁর ছবি। যার ট্যাগলাইনে ক্যাপ্টেন কোহলি লিখেছেন 'গোটা দলের জন্য গর্বিত, কী দারুণ পারফরম্যান্স। '
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">So proud of the whole unit. 🙏👍 What a series win. Jai Hind! 🇮🇳 <a href="https://t.co/C2lgzmak7k">pic.twitter.com/C2lgzmak7k</a></p>— Virat Kohli (@imVkohli) <a href="https://twitter.com/imVkohli/status/964578698094698496?ref_src=twsrc%5Etfw">February 16, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>













Click it and Unblock the Notifications