বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ শেষে লিটন দাসকে বিশেষ উপহার কোহলির
বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ শেষে লিটন দাসকে বিশেষ উপহার কোহলির
সুপার ১২-এ ভারত বনাম বাংলাদেশ ম্যাচ নিয়ে কম বিতর্ক হয়নি। বিতর্কের কেন্দ্রে ছিলেন বিরাট কোহলি। অলফিল্ড আম্পায়ারের দিকে নো বলের ইঙ্গিত করে চাপ তৈরি করার অভিযোগ উঠেছে বিরাটের বিরুদ্ধে। এই একই রকম আচরণ তিনি করেছিলেন পাকিস্তান ম্যাচেও। কোহলি থাকবেন আর বিতর্ক তার ধারের কাছ দিয়ে যাবে না এমনটা হয় না খুব একটা। এর আগেও নানান বিতর্ক তৈরি করেছে তাঁর ঔদ্ধত্য এবং আচরণ।

তবে, এই বারের ইভেন্টে কোহিলর পক্ষে যেটা যাচ্ছে তা হল তাঁর ফর্মে থাকা সুপার ১২-এ এখনও পর্যন্ত সর্বাধিক রান সংগ্রহকারী তিনি। বাংলাদেশকে এই ম্যাচে ৫ রানে হারায় ভারত। ম্যাচের শেষে সমস্ত কিছুকে দূরে সরিয়ে ভাতৃত্ব বোধের নমুনা রেখেছেন বিরাট। বাংলাদেশের হয়ে ২৭ বলে ৬০ রানের ইনিংস খেলা লিটন দাস ম্যাচ শেষে বিরাটের থেকে একটি ব্যাট চেয়েছিলেন, তাঁকে নিরাশ করেননি বিরাট। ম্যাচ শেষে লিটন দাস তাঁর থেকে ব্যাট চাইলে হাসি মুখে তা তাঁর হাতে তুলে দেন বিরাট। প্রতিপক্ষ দলের ক্রিকেটার হলেও লিটন দাসের বিস্ফোরক ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছে বিরাটও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এই খবরটি সামনে আনেন। তিনি বলেছেন, "আমরা যখন ডাইনিং হলে বসে ছিলাম, তখন বিরাট কোহলি এসে লিটনকে একটা ব্যাট উপহার দেয়। আমি মনে করি এটা লিটনের জন্য অনেক বড় অনুপ্রেরণা।"
এ দিন লিটনের পারফরম্যান্সের প্রশংসাও করেছেন ইউনুস। তিনি বলেছেন, "ক্লাস ব্যাটার লিটন এবং ওকে ক্লাসিকাল শট খেলতে আমরা দেখেছি। টেস্ট এবং ওডিআই ফরম্যাটের দুর্দান্ত ক্রিকেটার। সম্প্রতি, টি-২০ ক্রিকেটেও ভাল খেলা শুরু করেছে ও।" ভারতের বিরুদ্ধে ডাক ওয়ার্থ লুইন পদ্ধতিতে ৫ রানে পরাজিত হয় বাংলাদেশ। একটা সময়ে মনে হচ্ছিল সহজেই এই ম্যাচে জয় তুলে নিতে পারবে টাইগাররা। কিন্তু লিটন দাস রান আউট হওয়ার পর পুরো ম্যাচের চরিত্রটা পাল্টে যায়। শাবিক আল হাসানের মতো অভি ক্রিকেটার এবং দলের যে অধিনায়ক তাঁর থেকে অনেক বেশি নির্ভরতার আশা করেছিল বাংলাদেশ, কিন্ত তারকা এই অলরাউন্ডার ব্যাট হাতে এখনও ছন্দ খুঁজে পাননি।












Click it and Unblock the Notifications