দেবীপক্ষে অধরা কোহলির শতরান, হাত কামড়াচ্ছে বাঙালি ক্রিকেটপ্রেমীরা

ইডেন দেখল কোহলি ঝড়, কিন্তু শতরান মিসের আক্ষেপ থেকে গেল কলকাতাবাসীদের। 

ফের নব্বইয়ের কোঠায় আউট হয়ে গেলেন বিরাট কোহলি, থেমে গেল ইডেনের সিংহ গর্জন। বৃহস্পতিবার ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচে দুরন্ত শুরু করেছিলেন বিরাট কোহলি। পুজোর আগে ক্রিকেটের স্বাদ চেটেপুটে উপভোগ করছিল কলকাতা।

দেবীপক্ষে অধরা কোহলির শতরান, হাত কামড়াচ্ছে বাঙালি ক্রিকেটপ্রেমীরা

দু'দিনের লাগাতার বৃষ্টি কাটিয়ে বৃহস্পতিবার একেবারে শুকনো খটখটে একটা ক্রিকেটের দিন। সকাল থেকে কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য সহায় ছিলেন ভাগ্যদেবী। মাঠও ভরে উঠেছিল কানায় কানায়। বীরেন্দ্র সেওয়াগ ও ঝুলন গোস্বামী ইডেন বেল বাজিয়ে এদিন ম্যাচের শুরু ঘোষণা করেন।

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Foneindiabengali%2Fvideos%2F1420266368011052%2F&show_text=0&width=560" width="560" height="308" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>

কিন্তু শুরুতেই ছন্দপতন নিজের পয়া মাঠে রান পেলেন না রোহিত শর্মা। মাত্র ৭ রানেই প্যাভিলিয়নের রাস্তা ধরেন তিনি। তবে বিরাট মাঠে নেমেই বুঝিয়ে দেন আজ তিনি ছন্দে আছেন। একের পর এক স্ট্রোক আর ইডেন উত্তাল 'বিরাটীয়' ক্রিকেট দেখে। অজিঙ্ক রাহানের সঙ্গে জুটিতে দারুণভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন টিমের স্কোর। ৫৫ রানে আউট হয়ে যান জিঙ্কস। কিন্তু বিরাটের ব্যাট চলছিলই। নব্বইয়ের কোঠায় যখন ক্য়াপ্টেন কোহলি তখন ইডেন ধরে নিয়েছিল এখানেই তিনি টপকে যাচ্ছেন রিকি পন্টিংয়ের ৩০ টি শতরান। নিজের নামের পাশে লিখে নিচ্ছেন ৩১ তম শতরান। ২৮ বছরের কোহলি-র জন্য তখন জোর গলা ফাটাচ্ছেন।

কিন্তু হঠাৎই থমকে গেল কোহলির ব্যাট কোল্টার নিলের বলে বোল্ড হয়ে গেলেন ৯২ রানে। এর ফলে ৯০-র কোঠায় এই নিয়ে ছ বার আউট হয়ে গেলেন কোহলি। কোহলির একদিনের ক্রিকেটে শতরান ৩০ টি সামনে আছেন শুধু সচিন তেন্ডুলকর। তবে এভাবে যদি বারবার ৯০-র কোঠায় আউট হন, তাহলে কিন্তু সচিনের অন্য একটি রেকর্ড ছুঁয়ে ফেলবেন তিনি। যা না ছুঁলেই মঙ্গল। ৯০-র কোঠায় সচিন আউট হয়েছেন ১৮ বার। কোনওভাবেই এই পরিসংখ্যান কোহলি ছুঁয়ে ফেলেন তা কেউই চাননা।

এদিকে কোহলি আউট হওয়ার পর একেবারেই দাঁড়াতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা। ২৫২ রানে ৫০ ওভারে অল আউট হয়ে যায় ভারত। হার্দিক পান্ডিয়া ও ভুবনেশ্বর কুমার ২০ রান করে করেন বাকিরা কেউই দু অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+