২২ গজে নামলেই রেকর্ড বুক খুলতে হচ্ছে, ফের দ্বি-শতরানে যেসব কীর্তি গড়লেন বিরাট

শতরান করাটা এখন অভ্যাসে পরিণত করে ফেলেছেন বিরাট। আগের দিনই ২০তম সেঞ্চুরি এসেছিল বিরাটের ব্যাট থেকে। এদিন সেই সেঞ্চুরিকে অবলীলায় ডাবল বদলে দিলেন তিনি। লেখা হল অনেক রেকর্ড

২২ গজে নামলেই কীর্তি স্থাপন করে চলেছেন বিরাট। কলকাতা, নাগপুরের পর ঘরের মাঠ দিল্লির ফিরোজ শাহ কোটলাতেও চলল বিরাট-রাজ। দুর্বল শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টেও দ্বি-শতরানের গণ্ডি টপকে গেলেন কোহলি। স্পর্শ করলেন শচীন তেন্ডুলকার ও বীরেন্দ্র সেওয়াগের কীর্তিকে। একইসঙ্গে ছাপিয়ে গেলেন ব্রায়ান লারাকেও। অধিনায়ক হিসেবে মাত্র ৫০টি ইনিংসেই তিনি ছ'টি ডাবল সেঞ্চুরির কীর্তি গড়ে ফেললেন অবলীলায়।

২২ গজে নামলেই রেকর্ড বুক খুলতে হচ্ছে, ফের দ্বি-শতরানে যেসব কীর্তি গড়লেন বিরাট

দিল্লিতে প্রথম দিন থেকেই বিরাটের ব্যাট বড় রানের বার্তা দিচ্ছিল। বেশ আক্রমণাত্মক ভঙ্গিতেই তিনি ব্যাট করছিলেন প্রথম থেকে। তাই প্রথম দিনেই ১৫৬ রান আসে তাঁর ব্যাট থেকে। মাত্র ৫২ বলে ৫০ ও ১১০ বলে সেঞ্চুরি হাঁকান তিনি। এদিন তাঁর ষষ্ঠ দ্বি-শতরান আসে মাত্র ২৩৮ বলে। বিজয়-বিরাট তারপর বিরাট-রোহিতের ব্যাটে ভর করে পাহাড় প্রমাণ রান খাড়া করছে ভারত। রবিবার লাঞ্চের আগেই ভারত পৌঁছে গেল ৫০০ রানে। তবে একেবারে শেষ ওভারে খোয়াতে হল রোহিত শর্মার উইকেট।

নাগপুর টেস্টে হারের পর শ্রীলঙ্কান অধিনায়ক দীনেশ চাণ্ডিমল ও অভিজ্ঞ ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুজ বিরাটদের জন্য নির্দিষ্টি পরিকল্পনার কথা জানিয়েছিলেন। কিন্তু ম্যাচ যত এগিয়েছে ততই জাঁকিয়ে বসেছে বিরাট-রা। এখন বিরাট ২২ গজে নামা মানেই খাতায় রেকর্ড বুক খুলে বসতে হয় ক্রিকেট বিশেষজ্ঞদের। এদিনও তাঁর অন্যথা হল না। একে একে অনেক রেকর্ডের অধিকারী হলেন তিনি।

শতরান করাটা এখন অভ্যাসে পরিণত করে ফেলেছেন বিরাট। আগের দিনই ২০তম সেঞ্চুরি এসেছিল বিরাটের ব্যাট থেকে। এদিন সেই সেঞ্চুরিকে অবলীলায় ডাবল বদলে দিলেন তিনি। ভারতীয়দের মধ্যে সবথেকে বেশি ডাবলের তালিকায় এতদিন ছিলেন শচীন ও সেওয়াগ। এবার সংযোজন হল আরো একটি নাম। সেই বিরাট নাম হল কোহলির। একই দিনে তিনি অধিনায়ক হিসেবে সবথেকে বেশি ৬টি ডাবল সেঞ্চুরি করার কীর্তি গড়ে ফেললেন। ভেঙে দিলেন ব্রায়ান লারার ৫টি ডাবলের রেকর্ড।

এই টেস্টেই তিনি ঢুকে পড়েন ৫০০০ রানের ক্লাবে। ১০৫তম ইনিংসে তিনি একাদশ তম ভারতীয় হিসেবে এই কীর্তি স্থাপন করলেন। বিশ্বের ১৪তম ব্যাটসম্যান ও ভারতের চতুর্থ ভারতীয় হিসেবে তিনি সবথেকে কম ম্যাচে খেলে পাঁচ হাজার রান করেন। তাঁর আগে শুধু রয়েছেন সুনীল গাভাসকার, ৯৫ ইনিংস, বীরেন্দ্র সেহবাগ ৯৯ ও শচীন তেন্ডুলকর ১০৩।

এছাড়াও দিল্লি টেস্টে তিনি আরও অনেক কীর্তি রেখে গেলেন। ক্যাপ্টেন হিসেবে একই টেস্টে সিরিজে টানা তিনটি সেঞ্চুরি বিরাট ছাড়া কারও নেই। এদিনই ১১০ বলে সেঞ্চুরি করে তিনি নিজের দ্রুততম সেঞ্চুরি করেন। হাফ সেঞ্চুরিও দ্রুততম, মাত্র ৫২ বলে। ক্যাপ্টেন হিসেবে ৫০ নম্বর ইনিংসে ৩০০০ রানের মালিকও হলেন তিনি। এদিন অধিনায়ক হিসেবে স্টিভ স্মিথও ৫০ তম ইনিংসে তিন হাজার রান করেছেন। এই কীর্তিতে তাঁদের আগে রয়েছেন ডন ব্র্যাডম্যান ৩৭ ইনিংস, জয়বর্ধনে ৪৮ ইনিংস ও গ্রাহাম গুচ ৪৯ ইনিংস। ভারতের ক্যাপ্টেন হিসেবে ৫০ ইনিংসে তিন হাজারেরও বেশি রান রয়েছে ধোনি ও গাভাসকারের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+