ভিডিও: মুকুটহীন হলেও কমেনি গুরুত্ব, পঞ্চম টেস্টের আগে কোহলির পেপ-টক গোটা দলকে, দাঁড়িয়ে শুনলেন দ্রাবিড়ও

ভিডিও: মুকুটহীন হলেও কমেনি গুরুত্ব, পঞ্চম টেস্টের আগে কোহলির পেপ-টক গোটা দলকে, দাঁড়িয়ে শুনলেন দ্রাবিড়ও

ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে নামার আগে গোটা দলের প্রস্তুতি তুঙ্গে। ১ জুলাই থেকে বার্মিংহ্যামের এজবাস্টনে শুরু হবে সিরিজের শেষ টেস্টটি। এই মুহূর্তে সিরিজের ব্যবধান ভারতের পক্ষে ২-১। এই ম্যাচটি জিতলেই ভারতীয় দল টেস্ট সিরিজ চ্যাম্পিয়ন হবে। অপর দিকে, ইংল্যান্ড জিতলে সিরিজ ড্র করবে। পঞ্চম টেস্টের প্রস্তুতি হিসেবে ২৩-২৬ জুন লেস্টারশায়ারের বিরুদ্ধে একটি চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল।

ভিডিও: মুকুটহীন হলেও কমেনি গুরুত্ব, পঞ্চম টেস্টের আগে কোহলির পেপ-টক গোটা দলকে, দাঁড়িয়ে শুনলেন দ্রাবিড়ও

ভারতীয় দলের প্রস্তুতির একাধিক ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে বিসিসিআই-এর মিডিয়া টিম। বুধবার লেস্টারশায়ারের সোশ্যাল মিডিয়া টিম একটি ছোট ভিডিও শেয়ার করেছে টুইটারে শেয়ার করেছে যেখানে বিরাট কোহলিকে দেখা যাচ্ছে টেস্টের আগে গোটা দলকে পেপটক দিতে, সেই সময়ে তাঁর পাশে দাঁড়িয়ে রয়েছেন কোচ রাহুল দ্রাবিড়ও।

এভাবেই দ্রুত বদলে যায় সময়, এই বছরের শুরুতেও ভারতের অধিনায়র ছিলেন বিরাট। যেই সিরিজের পঞ্চম ম্যাচটি ভারত খেলতে চলেছে এজবাস্টনে সেই সিরিজের প্রথম চারটি ম্যাচে ভারতকে গত বছর অধিনায়কত্ব দিয়েছেন বিরাট কোহলি। তাঁর নেতৃত্বেই ভারত এগিয়ে রয়েছে ২-১ ব্যবধানে। তবে, শেষ কয়েক মাসে পালা বদল হয়েছে ভারতীয় দলের। কোচের পদে রবি শাস্ত্রীর ভূমিকায় রয়েছে কিংবদন্তি এবং আরও বেশি যোগ্যতা সমপন্ন রাহুল দ্রাবিড়, ঠিক যেমন বিরাট কোহলির পরিবর্তে দেশের ক্রিকেটের আন্তর্জাতিক ফরম্যাটে দায়িত্ব গ্রহণ করেছেন রোহিত শর্মা।

তবে, অধিনায়কত্ব গেলেও আগ্রাসী 'স্বত্ত্বা'কে তিনি যে নিজের মধ্যে থেকে বের করতে পারেননি তা কোহলির এই পেপটক দেওয়ার ভিডিও থেকেই পরিষ্কার। লন্ডনে পা দিয়েই কোভিডে আক্রান্ত হয়েছিলেন কোহলি, তা সামনে এসেছে আজ। যদিও এখনও অনেকটাই সুস্থ তিনি। কোভিড সংক্রমণ কাটিয়ে দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন। জ্বর আসেনি আর, তবে দুর্বলতা কিছুটা রয়েছে। মলদ্বীপ থেকে ছুটি কাটিয়ে আসার পরেও কোভিডে আক্রান্ত হয়েছিলেন বিরাট। তবে, সুস্থ হয়ে উঠেই নিজের কাজটা সফল ভাবে করতে উদ্যোগী বিরাট। তিনি এই দলের সিনিয়র ক্রিকেটার। নিজে ভাল পারফরম্যান্স করার পাশাপাশি গোটা দলকে উদ্বুদ্ধ করাটাও যে তাঁর কাজ, তা ভাল মতোই জানেন প্রাক্তন ভারত অধিনায়ক।

ভারতের মতোই একই অবস্থা ইংল্যান্ডেরও। বিগত কয়েক মাসে ইংল্যান্ডের টেস্ট দলে পট পরিবর্তন হয়েছে। জো রুট অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে দিয়েছেন। সরিয়ে দেওয়া হয়েছে টেস্ট দলের কোচ ক্রিস সিলভারউডকে। তাঁর পরিবর্তে ইংল্যান্ডের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ব্রেন্ডন ম্যাকালাম এবং ইংল্যান্ডের নতুন অধিনায়ক হয়েছে বেন স্টোকস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+