Virat Kohli: কীভাবে সাজিয়ে তুলেছেন স্বপ্নের বাড়িকে? কোহলির ভাবনা অবাক করবে আপানকেও

বিরাট কোহলি বিশ্বের জনপ্রিয়তম ক্রীড়াবিদদের মধ্যে একজন। এমনকি এশিয়ার মধ্যে ধনীতম ক্রীড়া ব্যক্তিত্বদের তালিকায় তাঁর স্থান একেবারেই উপরের দিকে। ফলে তাঁর শখ শৌখিনতাও যে আধুনিক এবং উচ্চমানের হবে তা বলাই বাহূল্য। সম্প্রতি মুম্বইয়ের দক্ষিণ উপকূলে আলিবাগে একটি বাংলো কিনেছি‌লেন কোহলি। সেই বাংলোটিকে মনের মতো করে সাজিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

১০ হাজার স্কোয়ার ফুটের উপর নির্মিত এই বাংলোটি বিরাট-অনুষ্কার ছুটি কাটানোর অন্যতম জায়গা হতে চলেছে। সম্প্রতি বাড়ির অন্দরমহলের ছবি প্রকাশ্যে এনেছেন কিং কোহলি। সেই সঙ্গে কীভাবে একটি স্বপ্নের বাড়িকে মনের মতো করে সাজিয়ে তোলা যায়, তার জন্য কোহলি সবাইকে টিপসও দিয়েছে‌ন। বিরাট মনে করেন‌ একটি বাড়িই একজন মানুষের ব্যক্তিত্বের প্রতিফলন।

বিরাট কোহলি

কোঙ্কন-শৈলীর চার বেডরুমের এই নিবাসে উচ্চ সিলিং রয়েছে যা জানালা এবং কাচের দেয়ালের মধ্য দিয়ে প্রাকৃতিক আলো প্রবাহিত করতে দেয়। দ্বিতীয়তল বিশিষ্ট এই নিবাসের একাধিক বিশেষ বৈশিষ্ট আছে। একটি আরামদায়ক লিভিং রুম আছে যেখানে কোন টেলিভিশন নেই। এই প্রসঙ্গে কোহলি একটি ভিডিওতে জানিয়েছেন, 'ছুটির বাড়ি(হলিডে হোম) পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর একটা স্থান। সেখানে লিভিং রুমে টিভি থাকলে কথার বলার ক্ষেত্রে তা ব্যাঘাত ঘটাতে পারে।'

এই নিবাসের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল লিভিং স্পেসে ডাবল-উচ্চতার কাট-আউট সিলিং, কারণ এটি প্রাকৃতিক আলোকে স্বাগত জানায়। আলো যত বেশি, শক্তি তত ভালো। এই বাড়িটি বিশেষ এক ধরনেন পাথরে তৈরি যা তাপমাত্রাকে নিয়ন্ত্রিত। সঙ্গে রয়েছে সুইমিং পুল এবং জ্যাকুজি এবং একটি সম্পূর্ণ আধুনিক পরিকাঠামো যুক্ত একটি রান্নাঘরও রয়েছে।

বিরাট কোহলি একইসঙ্গে জানিয়েছেন, যে তিনি তাঁর ব্যস্ত ক্রীড়াসূচীর কারণে বড় হয়ে উঠার সময় পরিবারের সাথে অনেক সময় কাটাতে পারেননি। পরিবারের সদস্যদের সঙ্গে একসাথে খাবার খাওয়াটা মিস করেন। এর জন্য বাড়ির ভিতরে ডিনার টেবিল এবং বাইরে একটি কফি টেবিলও রেখেছেন।

কোহলি তাঁর হলিডে হোমের বিস্তৃত বহিরঙ্গন স্থান তুলে ধরে বলেছেন, এটি তাকে প্রকৃতির সাথে সংযোগ করতে সাহায্য করে। কোহলি বলেছেন, "একটি ছুটির বাড়িতে আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সর্বত্র শান্তির অনুভূতি পাওয়া। এটি আপনাকে যে স্বাচ্ছন্দ্য দেবে তা থেকে আপনি বাড়ি থেকে দূরে থাকার অভাব অনুভব করবেন না।'

একইসঙ্গে কোহলি বলেন, পরিবার, আমার জন্য, শীর্ষ অগ্রাধিকার. আমি জানি আমি ক্রিকেট খেলায় ব্যস্ত থাকি, কিন্তু আমি সবসময় চাই যত তাড়াতাড়ি সম্ভব পরিবারের কাছে ফিরতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+