Virat Kohli: কঠিন সময় কীভাবে কাটিয়ে উঠবেন? কিং কোহলির বার্তা অনুপ্রাণিত করবে আপনাকেও

বিরাট কোহলি মানেই রানের রাজা। ব্যাট হাতে ২২ গজে নামলেই নিত্য নতুন রেকর্ড গড়েন। কিন্তু কিং কোহলির জীবনেও কঠিন সময় এসেছে। ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত টানা তিন বছরের কাছাকাছি সময় তাঁর ব্যাট থেকে প্রত্যাশিত রান আসছি‌ল না। একের পর এক ফর্ম্যাট থেকে নেতৃত্বও ছাড়তে থাকেন। কিন্তু কঠিন সময় কাটিয়ে আবার স্বমহিমায় ফিরেছেন বিরাট।

জীবনের কঠিন সময় প্রসঙ্গে ফের একবার মুখ খুললেন কোহলি। কীভাবে কঠিন সময়গুলো পেরিয়ে এসেছেন সেই প্রসঙ্গে নিজের মনের কথা জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক। একটি পডকাস্ট অনুষ্ঠানে কোহলি বলেছেন, যে সময়টা তোমার একবারেই ভালো কাটছে না, সেই সময় তুমি কী ভাবে সামলাচ্ছ, সেটা গুরুত্বপূর্ণ। জীবনে এমন অনেক সময় আসে যখন খেলতে ইচ্ছা করে না, অনুশীলন করতে ইচ্ছা করে না। জিমে যেতে ভাল লাগে না।'

Virat Kohli

কঠিন সময় প্রসঙ্গে কোহ‌লি আরও বলেছেন, এটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় যে আমার সেই কঠিন সময়গুলো কীভাবে কাটাচ্ছি। জীবনে কঠিন সময় আসবে। সেই সময়টাকে সম্মান জানাতে হবে। কঠিন সময়ের মধ্যেও নিজের লক্ষ্যে অবিচল থাকতে হবে। সেটাই আসল খেলা। কারণ সেই সময় ঈশ্বর তোমার পরীক্ষা নিচ্ছেন। আমি এ ভাবেই জীবনের কঠিন সময়কে দেখতে পছন্দ করি।"

শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ শেষে বিরাট কোহলি এখন লন্ডনে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। একটি ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে কোহলির। যেখানে দেখা যাচ্ছে তিনি লন্ডনের রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন পারাপারের আগে।

বিরাট কোহলি এবং রোহিত শর্মার দলীপ ট্রফি টুর্নামেন্টে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত তাদের বাইরে রেখেই দল ঘোষণা করেছেন নির্বাচকরা। অর্থ্যাত বিরাট কোহলি এবং রোহিত শর্মা আসন্ন দলীপ ট্রফিতে অংশ নিচ্ছেন না। একইসঙ্গে দলে রাখা হয়নি জসপ্রীত বুমরাহকেও।

কোহলি-রোহিতের দলীপ ট্রফিতে না খেলার কারণ প্রসঙ্গে বোর্ড সচিব জয় শাহ বলেন, ঘরোয়া ক্রিকেট খেলতে বলে বিরাট ও রোহিতের উপর লোড বাড়ানোর কোনও অর্থ হয় না। উল্টে তাঁদের চোট পাওয়ার আশঙ্কা থাকে।ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় তারকারাও ঘরোয়া ক্রিকেটে খেলেন না। প্লেয়ারদের প্রতি সম্মান প্রদর্শন করতে হয়, তাঁদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা যায় না।

এর আগে ২০১২ সালে শেষবার দলীপ ট্রফিতে খেলেছিলেন বিরাট কোহলি। আর রোহিত শর্মা শেষ বার দলীপে খেলেছিলেন ২০১৬ সালে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+