Virat Kohli: জকোভিচকে পাল্টা সম্মান কোহলির, টেনিস কিংবদন্তির থেকে কোন বিষয়ের পাঠ নেন বিরাট?
তাঁরা দুইজনেই কিংবদন্তি। একজন ক্রিকেট মাঠের অন্যজন টেনিস কোর্টের। বিরাট কোহলি-নোভাক জকোভিচ। দুই মহাতারকাই কিন্তু একে অপরের গুণগ্রাহী। শনিবার অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগেই কোহলির বিরাট প্রশংসায় পঞ্চমুখ হন সার্বিয়ান টেনিস তারকা। পাল্টা জকোভিচকে সম্মান জানাতে বেশি সময় নিলেন না কোহলি।
কোহলিকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। এ কথাও জোকার জানিয়ে দিয়েছেন যে, মাঝেমাঝেই কোহলির সঙ্গে মেসেজ আদানপ্রদানও হয় তাঁর। তবে এখনও পর্যন্ত দু'জনের মুখোমুখি দেখা করার সুযোগ হয়নি। তবে কিং কোহলিও জকোভিচের সঙ্গে দেখা করার জন্য উন্মুখ হয়ে আছেন। বিসিসিআইয়ের সোশ্যাল সাইটে পোস্ট করা ভিডিওতে জকোভিচ সম্পর্কে নিজের মনে কথা জানিয়েছেন কোহলি।

দুই জনে শুধু কিংবদন্তিই নন, একইসঙ্গে ফিটনেসের দিক থেকেও দুইজনেই নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। তবে জকোভিচের ফিটনেস যে তাঁর কাছেও একটা শিক্ষা তা জানাতে ভুল করেননি কোহলি। তাঁর কথায়, 'আমি জকোভিচকে এবং তাঁর যাত্রাপথকে সম্মান করি এবং ফিটনেসের প্রতি তাঁর প্যাশানকে অনুসরণ করি।'
শনিবারই বিরাটের সঙ্গে দেখা না হওয়া নিয়ে আক্ষেপ করেন জকোভিচ। জোকাররে কথায়, গত কয়েক বছর ধরেই বিরাট কোহলি এবং আমি একে অপরকে বার্তা পাঠাই। তবে এখনও পর্যন্ত মুখোমুখি দেখা হওয়ার সুযোগ হয়নি। এই প্রসঙ্গে কোহলি বলেন, 'আশা করি তিনি শীঘ্রই ভারতে আসবেন, আমিও সেই সময় দেশে থাকব। অবশ্যই তাঁর সাথে দেখা করব এবং এক কাপ কফি খাবো।'
𝗦𝗽𝗲𝗰𝗶𝗮𝗹 𝗙𝗲𝗮𝘁𝘂𝗿𝗲
— BCCI (@BCCI) January 14, 2024
Virat Kohli 🤝 Novak Djokovic
Two 🐐 🐐, one special bond 💙
Virat Kohli shares the story about his newest "text buddy" 👌👌 - By @ameyatilak#TeamIndia | @imVkohli | @DjokerNole | @AustralianOpen
𝙋.𝙎. - "Hey Novak 👋 - Good luck at AO" pic.twitter.com/PEPQnydwJB
শনিবার ভারতের প্রাক্তন অধিনায়ক সম্পর্কে জকোভিচ বলেন, বিরাট কোহলির সঙ্গে আমার অনেক বছর ধরেই কথা হচ্ছে। আমি ওর গুণগ্রাহী। সচিন, বিরাট-সহ অনেক বিখ্যাত ব্যক্তিত্বের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। গত কয়েক বছর ধরে বিরাটের সঙ্গে আমার বার্তা আদান প্রদান চলছে। কিন্তু সামনাসামনি আমাদের কোনওদিন দেখা হয়নি। ও আমার সম্পর্কে যে সব কথা বলে, সেগুলি শুনে খুব ভালো লাগে। ওর সাফল্যে আমি খুবই খুশি।''
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications