বিদেশে বাঘ হওয়ার স্বপ্ন দেখাচ্ছেন ক্যাপ্টেন কোহলি

ভারতীয় দল ঘরের মাঠে দারুণ পারফরম্যান্স করে, কিন্তু বিদেশের মাটিতেও এই ধারাবাহিকতা দেখাতে বদ্ধপরিকর কোহলির ভারত 

দীর্ঘদিনই ক্রিকেট সার্কিটে এই কথাটা প্রচলিত যে ভারতীয় দল উপমহাদেশে বাঘ। সাম্প্রতিক পারফরম্যান্স বারে বারে প্রমাণ করে দিয়েছে যে ভারতীয় উপমহাদেশে কতটা বিষাক্ত টিম ইন্ডিয়া। এবার বিদেশের মাটিতেও এই রকম মারাত্মক পারফরম্যান্স দিতে বদ্ধপরিকর বিরাট।

বিদেশে বাঘ হওয়ার স্বপ্ন দেখাচ্ছেন ক্যাপ্টেন কোহলি

বেঙ্গালুরুতে অবশ্য ভারতীয় দলের জয়রথ আটকে দিয়েছে অস্ট্রেলিয়া। টানা দশ ওয়ান ডে ম্যাচ জিতে 'পারফেক্ট টেন'করা হয়নি ভারতীয় দলের। কিন্তু অধিনায়ক বিরাট কোহালি নিজের দলের সতীর্থদের ওপর আস্থা রাখছেন। বিরাট আরও জানিয়েছেন, 'সানিভাইয়ের মতো একজন ক্রিকেটারের কাছ থেকে এ রকম প্রশংসা পেতে ভালই লাগে। উনি গত কয়েক বছর ধরে ভারতীয় ক্রিকেটকে অনেক কাছ থেকে দেখছেন। ' তবে বিরাট জানিয়েছেন টিম ইন্ডিয়ার ফোকাস এখন আরও বড়। ক্যাপ্টেন কোহলি বলেছেন,' অনেকটা পথ যেতে হবে আমাদের। এখন আমরা ঘরের মাঠে খেলছি। বিদেশে অচেনা পরিবেশে গিয়েও যদি আমরা একই রকম পারফরম্যান্স দেখাতে পারি, তা হলে বুঝব আমরা সেই জায়গায় রয়েছি।'

রবিবারের ম্যাচের আগে ফোকাসড টিম ইন্ডিয়া। বৃহস্পতিবারের হারের থেকে শিক্ষা নিয়ে, নিজেদের ভুল ভ্রান্তির জায়গাগুলো মেরামত করে নিতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া। বেঙ্গালুরুতে বড় পার্টনারশিপ না হওয়াটাই ভুগিয়েছে দলকে এমনটাই মনে করছে থিঙ্কট্যাঙ্ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+