Virat Kohli: ছুটিতেও খামতি নেই ফিটনেসে, জিমে নিজেকে ফিট রাখছেন কোহলি, দেখুন ভিডিও

ছুটিতে থাকলেও ফিটনেসে খামতি নেই বিরাট কোহলির। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরে আপাতত ছুটির মেজাজে গোটা ভারতীয় দল। টানা ক্রিকেট সূচির পরে ক্লান্ত ভারতীয় ক্রিকেটাররা ছুটির সময়টা উপভোগ করছেন নিজেদের মতন করেই। সমাজ মাধ্যমে অনেক ক্রিকেটারই তাঁদের ছুটি কাটানোর ছবি পোস্ট করেছেন।

কিন্তু কেন বিরাট কোহলি ব্যতিক্রমী? তা আরও একবার বুঝিয়ে দিলেন। সোমবার সন্ধ্যায় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বেশ কিছু ভিডিও পোস্ট করেছেন কিং কোহলি। কিন্তু সেগুলি কোন বেড়াতে যাওয়ার বা ছুটি কাটানোর ছবি নয়। ফিটনেস ট্রেনিংয়ের ভিডিওই প্রকাশ্যে এনেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

বিরাট

ছুটির এই সময়ে যাতে ফিটনেসে কোনরকম খামতি না থাকে তার জন্য সতর্ক বিরাট। সোমবার সমাজ মাধ্যমে তিনটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন কিং কোহলি। সেখানে প্রাক্তন ভারত অধিনায়ককে দেখা যাচ্ছে শারীরিক কসরত করতে।

আধুনিক সময়ের ক্রিকেটে ফিটনেস অত্যন্ত জরুরি। তারসঙ্গে যুক্ত হয়েছে পাওয়ার ট্রেনিংও। কোহলির মতো ক্রিকেটাররা নিজেদের ফিট রাখতে জিমে অনেকটাই সময় কাটান। কিন্তু ছুটিতে থাকলেও জিম সেশন বন্ধ হয়নি বিরাটের কোহলির।


এই ভিডিও কিন্তু তরুণ ক্রিকেটারদের জন্য শিক্ষনীয়। ক্রিকেট একটা মাস ম্যাচ নাই থাকতে পারে, কিন্তু তারজন্য যেন ফিটনেস ট্রেনিং বন্ধ না থাকে। এই ভিডিও সোশ্যাল সাইটে ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি

কোহলি

মাঠে ব্যাট হাতে রান করলেই রেকর্ড গড়েন। আর মাঠের বাইরে আয়ের নিরিখেও সেঞ্চুরি হাঁকাচ্ছেন বিরাট কোহলি। বর্তমানে আয়ের নিরিখে টেক্কা দিয়েছেন সমস্ত ক্রিকেটারদের।সমাজ মাধ্যেম তাঁর জনপ্রিয়তা পাল্লা দিয়ে বেড়েছে। ইনস্টাগ্রামে বিরাটের ফলোয়ারের সংখ্যা পৌঁছালো ২৫০ মিলিয়নে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+