চেন্নাই ম্যাচ তো হারলেনই, সঙ্গে ব্যক্তিগত ক্ষতির মুখেও পড়লেন বিরাট কোহলি
বুধবার চেন্নাই ম্যাচে মহেন্দ্র সিং ধোনি বিরাটকে টেক্কা দিয়ে ম্যাচ বের করে তো নিয়েই গেলেন, সঙ্গে ব্যক্তিগত ক্ষতির মুখেও পড়লে বিরাট।
আগের বারের মতোই এবারের আইপিএলও একেবারেই ভালো যাচ্ছে না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। বিরাট কোহলি ভালো খেললেও দল জিতছে না। শেষ মুহূর্তে এসে হেরে যেতে হচ্ছে। ফলে ৬ ম্যাচে ২টি জিতে গ্রুপ তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে আরসিবি। বুধবার চেন্নাই ম্যাচে মহেন্দ্র সিং ধোনি বিরাটকে টেক্কা দিয়ে ম্যাচ বের করে তো নিয়েই গেলেন, সঙ্গে ব্যক্তিগত ক্ষতির মুখেও পড়লে বিরাট।

স্লো ওভার রেটের জন্য আরসিবি অধিনায়কের ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। যা নিজের পকেট থেকে বিরাটকে এই অর্থ দিতে হবে। অথবা আইপিএল ফ্র্যাঞ্চাইজিও বিরাটের হয়ে টাকা পরিশোধ করে দিতে পারে।
আইপিএল কোড অব কন্ডাক্ট অনুযায়ী এটা বিরাটের দলের এই মরশুমের প্রথম অপরাধ। সময়ের মধ্যে যত ওভার করতে হয়, ততটা আরসিবি করতে পারেনি। তাই নিয়ম মেনে ১২ লক্ষ টাকা জরিমানা হয়েছে অধিনায়কের। আইপিএল প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।
চিন্নাস্বামীতে টসে হেরে প্রথমে ব্যাট করে আরসিবি নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২০৫ রান তোলে। জবাবে অম্বাতি রায়াডুর ৫৩ বলে ৮২ রানের ইনিংস ও ধোনির ৩৪ বলে অপরাজিত ৭০ রানের ইনিংস ২ বল বাকী থাকতেই চেন্নাইকে জয় এনে দেয়।












Click it and Unblock the Notifications