দীর্ঘ প্রতিক্ষার অবসান,১০২১ দিন পর শতরান পেলেন বিরাট কোহলি

অবশেষে ঘুচল দীর্ঘ প্রতীক্ষার অবসান। ১০২১ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে শতরান করলেন বিরাট কোহলি। কেরিয়ারের ৭১তম শতরানটি করলেন বিরাট। ৭০ থেকে ৭১-এ পা দিতে বিরাটের প্রয়োজন পরল ৮৪টি ইনিংস। ৮৩ ইনিংস পর অবশেষে শতরানের দেখা পেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। আফগানিস্তানের বিরুদ্ধে এই ইনিংসের সৌজন্যে নানা লাঞ্ছনা এবং বিদ্রুপের জবাব দিলেন কোহলি।

দীর্ঘ প্রতিক্ষার অবসান,১০২১ দিন পর শতরান পেলেন বিরাট কোহলি

বিরাট কোহলি ১২২ রানের অপরাজিত ইনিংস খেলার জন্য নিয়েছেন ৬১টি বল অর্থাৎ ২০০-এর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি।

দুবাইয়ের মাঠে ১২টি চার এবং ৬টি ছয় দিয়ে নিজের ইনিংস সাজিয়েছেন বিরাট। প্রাক্তন ভারত অধিনায়ক ম্যাচের শুরু থেকেই পজিটিভ ইনটেন্টে খেলেন। ব্যাটে-বলে সংযোগ শুরু থেকেই ভাল হচ্ছিল। বিরাটের শরীরী ভাষা এবং শট মারার আত্মবিশ্বাস থেকেই অনুমান করা গিয়েছিল রান পেতে চলেছেন কোহলি। অর্ধ-শতরান পূর্ণ করার পর আরও ফোকাসড দেখায় বিরাটকে এবং প্রতিটা শটের মধ্যে ঠিল আত্মবিশ্বাস এবং দীর্ঘ ব্যর্থতাকে কাটিয়ে ওঠার প্রত্যয়। এ দিন বিরাটের সামনে কোনও আফগান বোলার দাঁড়াতে পারেননি। বর্তমানে বিশ্ব ক্রিকেটের সেরা স্পিনার রশিদ খান থেকে মহম্মদ নবি- বিরাটকে অকেজ করার কোনও জবাব ছিল না কোনও আফগান বোলারের কাছে। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট এটি বিরাট কোহলির প্রথম শতরান। পাশাপাশি টি-২০ ক্রিকেটে বিরাটের সর্বোচ্চ রানের ইনিংসও এটিই।

এর আগে আইপিএল-এ তিনি পাঁচটি শতরান করেছেন। ২০১৯ সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে, ২০১৬ সালে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে, ওই একই বছর রাইজিং পুনে সুপার জায়েন্ট এবং গুজরাত লায়ন্সের বিরুদ্ধে ফিরতে ম্যাচে শতরান করেন তিনি। ২০১৬ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে তিন অঙ্কের রান এসেছিল তাঁর ব্যট থেকে।

বিরাট কোহলির ১২২ রানের অপরাজিত ইনিংস-ই ভারতীয়দের মধ্যে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বাধিক রান। তাঁর পরে রয়েছেন রোহিত শর্মা (১১৮ রান)। এ দিন শতরানের পর বিরাট বলেন, "বিগত আড়াই বছর আমায় অনেক কিছু শিখিয়েছে। এই নভেম্বরে আমার বয়স ৩৪ হতে চলেছে। আমার প্রাসপেক্টিভে অনেক কিছু আমি রেখেছি। কিছুটা আমি অবাক কারণ এই ফরম্যাটে শতরান আমি খুব একটা আশা করছিলাম না। সবটাই ভগবানের আশীর্বাদ। আমি প্ররিশ্রম করে চলেছি এবং এইটা আমার কাছে এবং দলের কাছে অত্যন্ত বিশেষ মুহূর্ত। দলে ফেরার পর দল আমায় স্বাগত জানিয়েছে, আমাকে সাহায্য করেছে এবং আমার খেলার উন্নতি করার জন্য স্পেস দিয়েছে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+