বিরাট কোহলির ভারতীয় দলের অনুশীলনে এন্ট্রিতে চমক! কোটলায় কেন নস্ট্যালজিক প্রাক্তন ভারত অধিনায়ক?
ভারতীয় টেস্ট দল আজ থেকে অনুশীলনে শুরু করল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। বিরাট কোহলি গাড়ি চালিয়ে স্টেডিয়ামে গেলেন, শেয়ার করলেন নস্ট্যালজিক অনুভূতির কথা।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (পূর্বতন ফিরোজ শাহ কোটলা) শুক্রবার থেকে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। আজ থেকে সেখানে অনুশীলনে নেমে পড়়ল দুই দলই। গতকালই জি মিডিয়ায় সম্প্রচারিত স্টিং অপারেশনে চেতন শর্মা যা বলেছেন, তার অনেকটা জুড়়েই রয়েছেন বিরাট। যদিও কিং কোহলি বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন।

এন্ট্রিতেই চমক
আজ সকালে ভারতীয় দলের অনুশীলনে বিরাট কোহলি যান পোর্শে গাড়ি চালিয়ে। প্র্যাকটিস শেষে বেরোনোর সময় অবশ্য তিনি গাড়ি চালাননি। অনুশীলনে যাওয়ার সময় বিরাট ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের ছবি পোস্ট করে লেখেন, অনেক বছর পর দিল্লির স্টেডিয়ামের উদ্দেশ্যে লং ড্রাইভে যাচ্ছি। নস্ট্যালজিক অনুভূতি হচ্ছে। বিরাটের এই পোস্টটি দেখেই স্টেডিয়ামের বাইরে ভিড় জমতে শুরু করে। অনেকেই বিরাটকে ক্যামেরাবন্দি করতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিলেন।
|
নস্ট্যালজিক কিং কোহলি
বিরাট কোহলির বেড়ে ওঠা দিল্লির উত্তম নগরে। খুব ছোটো বয়স থেকেই ক্রিকেট খেলা শুরু। বিরাটের বাবা ছিলেন ক্রিমিনাল আইনজীবী। ছেলের ক্রিকেটের প্রতি প্যাশনে তিনি উৎসাহিত করেছেন, অনেক শহরে খেলতে নিয়ে যেতেন বিরাটকে। দিল্লির অনূর্ধ্ব ১৫ দলকে বিরাট নেতৃত্ব দিয়েছেন। যে স্টেডিয়াম থেকে ভারতীয় দলে খেলার স্বপ্নপূরণের পথে চলা শুরু করেন, সেখানেই ফের জাতীয় দলে নামার আগে বিরাট নস্ট্যালজিক হয়ে পড়েন।

দিল্লিতে খেলেছেন তিনটি টেস্ট
কোহলি ২০১৬ সালে দিল্লি ছেড়ে মুম্বইয়ে থাকতে শুরু করেন। তবে নাড়ির টান তো রয়েছেই। ২০১৭ সালে অনুষ্কা শর্মার সঙ্গে বিয়ে হয় বিরাটের। ২০১৫ সালে গুরুগ্রামে তিনি একটি বাড়িও কেনেন। বিরাট দিল্লির এই স্টেডিয়ামে তিনটি টেস্ট খেলেছেন, রান করেছেন ৪৬৭। তার মধ্যে ২টি অর্ধশতরান। একটি দ্বিশতরান। ১০ বছর আগে ফিরোজ শাহ কোটলায় তিনি প্রথম টেস্টটি খেলেন। সেটিও ছিল বর্ডার-গাভাসকর ট্রফির টেস্ট। দুই ইনিংসে বিরাটের রান ছিল যথাক্রমে ১ ও ৪২।

পরামর্শ নেট বোলারদের
২০১৫ সালে বিরাট অধিনায়ক হিসেবে দিল্লি টেস্ট খেলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সেবার ৪৪ ও ৮৮ রান করেন। টেস্টটি ভারত জিতেছিল ৩৩৭ রানে। ২০১৭ সালে কোহলি নিজের শহরে খেলেন টেস্ট কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস। ভারত-শ্রীলঙ্কা টেস্টটি ড্র হয়ে গেলেও বিরাট ২৪৩ রান করেছিলেন, যা তাঁর কেরিয়ারের পঞ্চম দ্বিশতরান। এরপর ২০১৯ সালে অজিদের বিরুদ্ধে এখানে একটি ওডিআই খেলেছেন। টি ২০ আন্তর্জাতিক দিল্লিতে শেষবার বিরাট খেলেছেন ২০১৬ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তিন বছরের বেশি সময় ধরে বিরাটের ব্যাটে টেস্ট শতরান নেই। সেই খরা অরুণ জেটলি স্টেডিয়ামে কাটে কিনা সেটাই দেখার। এদিন অনুশীলনের ফাঁকে নেট বোলারদের নানা গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে দেখা যায় বিরাটকে।
Virat Kohli During Practice Session At Arun Jaitley Stadium, New Delhi Today.👑💙
— virat_kohli_18_club (@KohliSensation) February 15, 2023
(2/2)#ViratKohli #INDvAUS @imVkohli pic.twitter.com/3Dh5zXJhxt












Click it and Unblock the Notifications