Modi Met Indian Team: মোদী সাক্ষাতে 'সম্মানিত' বিরাট-বুমরাহরা, কাকে কোলে তুলে নিলেন প্রধানমন্ত্রী?

Modi Met Indian Team: ভারতের টি২০ বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের সঙ্গে মিলিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ দুপুরে ৭, লোককল্যাণ মার্গে নিজের বাসভবনে।

ভারতের বিশ্বজয়ের পথে নানা অভিজ্ঞতা প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ভাগ করে নিলেন ভারতের বিশ্বকাপজয়ী হেড কোচ রাহুল দ্রাবিড় থেকে শুরু করে ক্রিকেটাররা।

Modi Met Indian Team -

মোদীর সঙ্গে দেখা করেই ভারতীয় দল মুম্বইয়ের বিমান ধরতে দিল্লি বিমানবন্দরে পৌঁছয়। তারই মধ্যে ক্রিকেটাররা নিজেদের সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের নানা মুহূর্তের ছবি পোস্ট করেন। বুঝিয়ে দেন, তাঁরা আপ্লুত, সম্মানিত।

ভারতীয় দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা বিশেষ জার্সি পরে যান প্রধানমন্ত্রীর বাসভবনে। যাতে টি২০ বিশ্বকাপ দু-বার জেতাকে চিহ্নিত করতে যেমন দুটি তারা জ্বলজ্বল করছিল, তেমনই সামনে লেখা ছিল চ্যাম্পিয়ন্স। নরেন্দ্র মোদীকে বিশেষ জার্সি উপহার দেন বিসিসিআই সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহ। সেই জার্সির পিছনে লেখা নমো (NAMO), জার্সির নম্বর ১। বিসিসিআইয়ের পোস্টে লাইক করেছেন প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

ভারতের টি২০ বিশ্বকাপজয়ীদের সঙ্গে সাক্ষাতের ছবি নরেন্দ্র মোদীর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। মোদী লিখেছেন, চ্যাম্পিয়নদের সঙ্গে দারুণ সময় কাটালাম। টি২০ বিশ্বকাপজয়ী দল ৭, লোককল্যাণ মার্গে এসেছিল। গোটা টুর্নামেন্টে ভারতীয় দলের অভিজ্ঞতার কথা জানলাম সকলের কাছ থেকে।

বিরাট কোহলি ইনস্টাগ্রামে লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ বিরাট সম্মানের। প্রধানমন্ত্রীর বাসভবনে আমাদের আমন্ত্রণের জন্য ধন্যবাদ। টি২০ বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা জসপ্রীত বুমরাহ আপ্লুত প্রধানমন্ত্রীর উষ্ণ আতিথেয়তায়। তিনিও সম্মানিত বলে জানিয়েছেন। বুমরাহ-র সঙ্গে ছিলেন স্ত্রী সঞ্জনা গণেশন। তাঁদের পুত্র অঙ্গদকে কোলে নেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম কোনও বিশ্বকাপ বা আইসিসি খেতাব জিতল ভারত। গত বছর বিশ্বকাপ ফাইনালে আমেদাবাদে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। ভারত হেরে যাওয়ার পর গিয়ে গোটা দলকে সান্ত্বনা দিয়েছিলেন। এবার ভারতের টি২০ বিশ্বকাপ জয়ের পর প্রথমে অভিনন্দন বার্তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেন মোদী। পরে ফোনে কথা বলেন রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা, বিরাট কোহলির সঙ্গে। প্রধানমন্ত্রীর বাসভবনে আমন্ত্রণও জানান।

এদিকে, লোকেশ রাহুল ১ নম্বর জার্সি পরে খেলেন। তিনি এবার টি২০ বিশ্বকাপ দলে ছিলেন না। নমো লেখা জার্সিতে ১ নম্বর লেখা দেখে বিসিসিআইয়ের ইনস্টাগ্রামের কমেন্ট বক্সে জনৈক নেটাগরিক লিখেছেন, মোদীজিকে রাহুলের জার্সি দিয়ে দিলেন!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+