সচিনের বিশ্বরেকর্ড ছুঁয়ে কী বলছেন কোহলি? বিরাটকে চেনা ছন্দে দেখে বিশ্বকাপের বছরে স্বস্তিতে ভক্তরা

একদিনের আন্তর্জাতিকে বিরাট কোহলি না সচিন তেন্ডুলকর কে শ্রেষ্ঠ সেই চর্চা ফের গতি পেল। ২০১৯ সালের পর থেকে বিরাট কোহলির ব্যাটে শতরান আসছিল না। অবশেষে এক মাসের ব্যবধানে জোড়া ওডিআই শতরান। তার আগে এশিয়া কাপে প্রথম টি ২০ আন্তর্জাতিক শতরান। সচিনের ১০০ শতরানের রেকর্ড অনেক দূরে, তবে বিরাট কোহলি আপাতত নট আউট ৭৩-এ।

বিরাটের ৭৩তম আন্তর্জাতিক শতরান

বিরাটের ৭৩তম আন্তর্জাতিক শতরান

আন্তর্জাতিক শতরানের নিরিখে সচিন তেন্ডুলকরের চেয়ে এখনও ২৭ কদম পিছনে বিরাট। কিন্তু দেশের মাটিতে সবচেয়ে বেশি ওডিআই শতরান করার যে বিশ্বরেকর্ডটি ছিল সচিন তেন্ডুলকরের দখলে, তাতে থাবা বসালেন কিং কোহলি। ভারত-শ্রীলঙ্কা একদিনের আন্তর্জাতিক দ্বৈরথেও সচিনের ৮টি শতরানের নজির ভেঙে আজ নবম শতরানটি পেয়ে গেলেন বিরাট। বিশ্বকাপের বছরের শুরুটা করলেন শতরান দিয়েই। বাংলাদেশের মীরপুরে ১০ ডিসেম্বর ৪৪তম ওডিআই শতরানটি পেয়েছিলেন, আজ ১০ জানুয়ারি এলো ৪৫তম ওডিআই সেঞ্চুরি। একদিনের আন্তর্জাতিকে সচিন তেন্ডুলকরের সর্বাধিক ৪৯টি শতরান রয়েছে। বিরাট সেই রেকর্ড ছুঁতে কোহলির দরকার চারটি ওডিআই সেঞ্চুরি।

সচিন বনাম কোহলি

সচিন বনাম কোহলি

সচিন তেন্ডুলকর ৪৬৩টি একদিনের আন্তর্জাতিকের ৪৫২টি ইনিংসে ৪১ বার অপরাজিত থেকে ১৮,৪২৬ রান করেছেন। গড় ৪৪.৮৩, স্ট্রাইক রেট ৮৬.২৩। ৪৯টি শতরান, ৯৬টি অর্ধশতরান রয়েছে। শূন্য রানে আউট হয়েছেন ২০ বার। চার মেরেছেন ২০১৬টি, ছক্কা ১৯৫টি। সর্বাধিক স্কোর অপরাজিত ২০০। বিরাট কোহলি ২৬৬টি একদিনের আন্তর্জাতিকে ২৫৭ ইনিংসে ৩৯ বার অপরাজিত থেকে ১২৫৮৪ রান করেছেন। সর্বাধিক ১৮৩। গড় ৫৭.৭২, স্ট্রাইক রেট ৯৩.২৪। বিরাটের ওডিআই শতরানের সংখ্যা ৪৫, ৬৪টি হাফ সেঞ্চুরি রয়েছে, শূন্য রানে আউট হয়েছেন ১৫ বার। ১১৮৪টি চার ও ১২৮টি ছক্কা মেরেছেন।

শতরানের পর

বিরাট কোহলি এদিন শতরানের পর বলেন, কয়েকদিনের ব্রেক পেয়েছি, এই সিরিজের আগে প্র্যাকটিস সেশনেও অনুশীলন চালিয়েছি। বাংলাদেশ সফরের দ্বিতীয়ার্ধে পরিকল্পনামাফিক খেলতে পারিনি। কিন্তু তারপর মানসিকভাবে তরতাজা হয়ে মাঠে ফিরেছি। ঘরের মাটিতে সিরিজগুলির দিকে তাকিয়ে নিজেকে প্রস্তুত করেছি। ইনিংসের পুরোটা থাকাই লক্ষ্য ছিল। সে কারণে স্ট্রাইক রেট মাঝখানে কিছুটা কমলেও পরের দিকে বাড়িয়েছি। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী নিজের ব্যাটিংয়ে খুশি। ওপেনাররা ভালো শুরু করায় সেই ধারা অনুযায়ী ব্যাট করা সহজ হয়ে যায়। ৩৭০-এর উপর রান ওঠায় আমরা খুশি। ভাগ্যের সহায়তা মিলেছে। নয়তো ৫০-এর আশেপাশে আউট হয়ে যেতে পারতাম, সেখানে শতরান পেয়েছি। ফলে ভাগ্যের সহায়তা গুরুত্বপূর্ণ। এ জন্য আমি কৃতজ্ঞ, নতমস্তকে তা স্বীকার করে নিচ্ছি। তবে ডিউ ফ্যাক্টর থাকবে, সেখানে অতিরিক্ত ৩০ রান যোগ করতে পারাতেই সবচেয়ে বেশি ভালো লাগছে। আগেও গুয়াহাটিতে আমি ও রোহিত শতরান পেয়েছিলাম। সেই ম্যাচে রান তাড়া করতে গিয়ে স্ট্রাইক রেট দুজনেরই বেশি ছিল।

আশ্বস্ত ভক্তরা

বিরাট কোহলির ব্যাটে পরপর দুটি ওডিআই শতরান দেখে আশ্বস্ত ভক্তরাও। তাঁদের মতে, অবশেষে বিরাট কোহলিকে পুরানো চেনা ছন্দে পাওয়া যাচ্ছে। এ বছর দেশের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপ রয়েছে। তার আগে বিরাট কোহলি যেভাবে ২০২৩ শুরু করলেন তা আশাব্যাঞ্জক। বিরাট কোহলির ওডিআই রেকর্ডের সঙ্গে সচিন তেন্ডুলকরের পরিসংখ্যানের তুলনাও চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+