জমিয়ে হায়দরাবাদি বিরিয়ানিতে উদরপূর্তি কোহলি ব্রিগেডের, দেখুন ভিডিও জমিয়ে বিরিয়ানির প্লেট হাতে উদরপূর্তি করলেন বিরাট কোহলি অ্যান্ড কোং।
News
oi-Ritesh Ghosh
Published: Monday, May 7, 2018, 20:03 [IST]
হায়দরাবাদে গেলে বিরিয়ানি খান না এমন মানুষ একশো জনে একটিও আছে কিনা সন্দেহ। যতই ডায়েটের মধ্যে থাকুন না কেন, নবাবী বিরিয়ানির স্বাদ চেখে না দেখলে হায়দরাবাদ সফর বৃথা। এবছর একবারই এই সুযোগ পাচ্ছেন আরসিবি খেলোয়াড়রা। আর সেই সুযোগ হাতছাড়া করেননি বিরাট কোহলি অ্যান্ড কোং। জমিয়ে বিরিয়ানির প্লেট হাতে উদরপূর্তি করলেন সকলে।
সৌজন্য টিমের সদস্য মহম্মদ সিরাজের অতিথি-আপ্যায়ন। বিরাট, যুজবেন্দ্র চাহাল, পার্থিব প্যাটেলরা রবিবার রাতে সিরাজের বাড়ি হাজির হয়ে চুটিয়ে বিরিয়ানি খেলেন। সবমিলিয়ে ২ ঘণ্টার বেশি সময় সিরাজের বাড়িতে আরসিবি টিমমেটরা ছিলেন।
এদিন হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামবেন কোহলিরা। তার আগে মন ও পেটকে খুশি করে নিলেন কোহলিরা। প্লে-অফে থাকতে গেলে এই ম্যাচ সহ বাকী গ্রুপ লিগের সমস্ত ম্যাচ কোহলিদের জিততে হবে।

@virat.kohli and other RCB mates having dinner at @mohammedsirajofficial 's house 😍 @royalchallengersbangalore #matchday #exclusive #ipl #ipl2018 #ipl2018 #ipl11 #trending Must follow @virat.kohli18_fanclub_ for more edits and videos ❤️❤️❤️❤️❤️

A post shared by  virat.kohli (@virat.kohli18_fanclub_) on <time style=" font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px;" datetime="2018-05-07T04:04:27+00:00">May 6, 2018 at 9:04pm PDT</time>

সিরাজের বাড়ি হায়দরাবাদে হলেও এবছর আরসিবি-র হয়ে খেলছেন। গতবছরে তিনি হায়দরাবাদের হয়ে খেলেন। টোলি চৌকিতে তাঁদের বাড়িতেই কোহলিরা রবিবার হাজির হন। পত্থর কা গোস্ত, কোর্মা, খুবানি কা মিঠা ও ডবল কা মিঠা সহযোগে ডিনার সারেন। সঙ্গে দেখেন আইপিএল ম্যাচও। একেবারে মেঝেয় বসে নিজেদের বাড়ির মতো করেই হাতে বিরিয়ানির প্লেট নিয়ে কোহলিরা খাওয়া-দাওয়া করেছেন।
English summary
Virat Kohli feasts on Hyderabadi biryani at Mohammed Siraj's house at Hyderabad on Sunday, watch video