IPL 2024: বিরাটে কাছে গিয়ে বিপাকে ভক্ত, নিরাত্তারক্ষীদের বেধড়ক মারধর, ভিডিও দেখলে চমকে যাবেন
ক্রিকেট হোক বা ফুটবল, নিরাপত্ত বেষ্টনী টপকে প্রিয় তারকাদের কাছে পৌঁছে যাওয়ার ঘটনা ক্রীড়া বিশ্বে নতুন কোনও বিষয় নয়। আর মাঠে যদি থাকেন বিরাট কোহলি তাহলে তো কথাই নেই। মাঝেই মধ্যেই বিরাটের সংস্পর্শে আসার জন্য মাঠে ঢুকে পড়েন ভক্তরা। সম্প্রতি আইপিএলের ম্যাচেও ঘটেছে এমনই ঘটনা। কিন্তু তাঁর জন্য চরম পরিণতি হল বিরাট ভক্তের।
পঞ্জাব কিংস বনাম আরসিবি ম্যাচ সম্প্রচারে এটা দেখানো হয়ে যে বিরাটের পায়ের সামনে থেকে এক সমর্থককে তুলে নিয়ে যাচ্ছেন নিরাপত্তাকর্মীরা। আর টেনে নিয়ে তাঁকে স্টেডিয়ামের বাইরে নিয়ে যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে একজন ব্যাক্তিকে নিরাপত্তা কর্মীরা প্রবলভাবে মারধর করছেন। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা দাবি করেছেন যে ভিডিওতে থাকা সেই ফ্যানটি সেই একই ব্যক্তি যিনি বিরাট কোহলির পা ছুঁয়েছিলেন।

গত আফগানিস্তান সিরিজেই হোলকার স্টেডিয়ামে কোহলি দর্শনের জন্য মাঠে নিরাপত্তা ভেদ করে নেমে পড়েন এক সমর্থক। স্রেফ আলিঙ্গন করার বাসনায়। তাঁকে পুলিশ আটক করে।
ম্যাচের মাঝে নিরাপত্তার সব বেড়াজাল টপকে ভক্তদের মাঠে চলে আসা আজও থামানো যায়নি। সম্প্রতি ফের একবার এহেন ঘটনার শিকার হলেন বিরাট। তবে কোহলিকে পিচে আলিঙ্গনের ভয়ংকর পরিণাম পেলেন ভক্তটি। এই ভিডিও ছড়িয়ে পড়ার পর নিন্দার ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া। কারণ সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশের ঘটনার এই প্রথম নয়
WTH!!!!!
— Praneeth (@fantasy_d11) March 27, 2024
What kind of behavior is this chapri @RCBTweets 🤬
You don't have the right to touch anyone. Then what's the use of Law?
You can keep him in Jail/ Fine but you're attacking him in the stadium 🏟️ itself
Remember once VK leaves, even🐷 don't care about you @RCBTweets pic.twitter.com/vcb7tUngGQ
ভক্তটি অবশ্যই নিরাপত্ত লঙ্ঘন করে অপরাধ করেছেন আবেগের বসে। কিন্তু স্টেডিয়ামের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা কী দায় এড়াতে পারেন? যেভাবে ভক্তটিকে মারধর করা হয়েছে তাতে মানবিকতার কোন জায়গাই নেই।পরে বিরাট ভক্তটির কি হয়েছে সেটা জানা যায়নি।
সমর্থকদের ভালোবাসার বিড়ম্বনায় কোহলির মনসংযোগে অবশ্য কোনও ছেদ পড়েনি। তিনি ৪৩ বলে ৭৭ রানের দুরন্ত ইনিংস খেলে জয়ের মঞ্চ প্রস্তুত করে যান।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications