গায়ে পাকিস্তানের জার্সি, হৃদয়ে বিরাট, ভারত পাক মহারণের আগে কোহলি ফ্যানের ভাইরাল কাণ্ডকারখানা

১৬ জুন বিশ্বকাপে ম্যাঞ্চেস্টার মহারণ, বাইশ গজে ভারত-পাকিস্তান ডুয়েল। ম্যাচের আগে লাহোরের রাস্তায় ধরা পড়ল অন্য ছবি,বাইক হাতে বেরিয়ে পড়েছেন এক কোহলি সমর্থক,Virat Kohli Fan Spotted Riding a Bike

১৬ জুন বিশ্বকাপে ম্যাঞ্চেস্টার মহারণ, বাইশ গজে ভারত-পাকিস্তান ডুয়েল। বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ নিয়ে উত্তেজনায় পারদ চড়তে শুরু করেছে। সপ্তাহ ঘুরলেই সেই বহু প্রতিক্ষীত ভারত-পাকিস্তান ক্ল্যাশ অফ টাইটনস ম্যাচ। তার আগে লাহোরের রাস্তায় ধরা পড়ল অন্য ছবি।

গায়ে পাকিস্তানের জার্সি, হৃদয়ে বিরাট, ভারত পাক মহারণের আগে কোহলি ফ্যানের ভাইরাল কাণ্ডকারখানা

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি দেখলে মুহূর্তে মনে হতে পারে, পাকিস্তানের জার্সিতে বাইক সওয়ারি বিরাট! আদতে তা নয়, ভারত-পাক ম্যাচের আগে লাহোরের রাস্তায় বাইক হাতে বেরিয়ে পড়েছেন এক কোহলি সমর্থক।

ক্রিকেট ভালোবাসেন, অথচ কোহলির ব্যাটিং ক্যারিশমার প্রেমে পড়েননি এমন ক্রিকেটভক্ত খুব কমই রয়েছেন। বিশ্বের মোস্ট লাভড ক্রিকেটারদের প্রথম পাঁচজনের মধ্যে উপরের দিকে নাম থাকে বিরাটের। সোশ্যাল মিডিয়াতেও তাঁর অগুণিত ফ্যান রয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের মতো ওয়াঘার ওপারেও কোহলি ভক্তের সংখ্যা কম নয়। তাঁদেরই একজন এবার ভারত-পাক ম্যাচে আগে কোহলির সমর্থন রাস্তায় নেমে পড়লেন।

ওয়াঘার ওপার থেকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, বাইক আরোহীর গায়ে পাকিস্তানের জার্সি, হৃদয়ে বিরাট! পাক জার্সির পিছনের অংশে 'বিরাট ১৮' ছাপিয়ে তা পরেই লাহোরের রাস্তায় বেরিয়ে পড়েছেন ঐ কোহলি সমর্থক। প্রসঙ্গত ক্রিকেট কেরিয়ারের শুরু থেকেই ১৮ নম্বর জার্সি পরে বাইশ গজ মাতিয়ে এসেছেন কোহলি। ভারত-পাক ম্যাচের আগে প্রিয় ক্রিকেটারের সমর্থনে এবার জার্সিতে বিরাটের নাম খোদাই করে সাড়া ফেলে দিলেন কোহলির পাক ক্রিকেটভক্ত।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Photo of the day. A Virat Kohli fan with his jersey number 18 spotted on the roads of Lahore. Picture via <a href="https://twitter.com/sohailimrangeo?ref_src=twsrc%5Etfw">@sohailimrangeo</a> <a href="https://t.co/JuoX3NHZMu">pic.twitter.com/JuoX3NHZMu</a></p>— Mazher Arshad (@MazherArshad) <a href="https://twitter.com/MazherArshad/status/1137668479430139905?ref_src=twsrc%5Etfw">June 9, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

উল্লেখ্য বিশ্বকাপের সুপার সানডে'তে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়াকে হারিয়ে এবার বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। বৃহস্পতিবার কোহলিদের সামনে প্রতিপক্ষ এবার গত বিশ্বকাপের রানার্স দল নিউজিল্যান্ড। ১৩ জুন সেই ম্যাচ খেলে ভারত-পাক ডুয়েল মোডে ঢুকে পড়বে কোহলিরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+