ভয়াবহ দুর্ঘটনার শিকার করমণ্ডল এক্সপ্রেস, বিপর্যস্ত মানুষদের প্রতি সমবেদনার বার্তা কোহলির

Coromandel Express accident: শুক্রবার সন্ধ্যায় ওডিশায় ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে করমণ্ডল এক্সপ্রেস । মৃতের সংখ্যা প্রতি নিয়ত বাড়ছে। গত দুই দশকে দেশের সবচেয়ে বড় রেল দুর্ঘটনা এটি। এরফলে দেশজুড়ে শোকের আবহ। দেশ থেকে বহু দূরে থাকলেও দুর্ঘটনায় ব্যথীত বিরাট কোহ‌লিও।

ইংল্যান্ডের মাটিতে বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রস্তুতির মধ্যেই ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি এই রেল দুর্ঘটনায় শোক জানালেন। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শোকবার্তা দেন বিরাট। কোহলি লিখেছেন, 'ওডিশায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে আমি দুঃখিত। যে পরিবারগুলি প্রিয়জনদের হারিয়েছে, তাঁদের প্রতি আমার সমবেদনা জানাই। যাঁরা এই দুর্ঘটনায় আহত হয়েছেন, তাঁদের দ্রুত সুস্থতা কামনা করছি।'

রেল

শুক্রবার সন্ধ্যায় বালেশ্বরের কাছে দুর্ঘটনার শিকার হয় চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। জানা গিয়েছে, তিনটি বগি ছাড়া সমস্ত কামরাগুলি লাইনচ্যুত হয়েছে। এবার এই ভয়াবহ দুর্ঘটনার বিষয়ে শোকজ্ঞাপন করলেন ভারতের ক্রিকেট ব্যক্তিত্বরা। কোহলি ছাড়াও বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়িয়ে বার্তা দিয়েছেন, বীরেন্দ্র শেহওয়াগ, শিখর ধাওয়ান, ভিভিএস লক্ষ্মণরা।

2

বিরাটের পাশাপাশি এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহওয়াগ। বীরু ট্যুইট করে লিখেছেন, 'ওডিশায় করমণ্ডল এক্সপ্রেস যে মর্মান্তিক দুর্ঘটনায় পডে়ছে, সে কথা শুনে আমি অত্যন্ত দুঃখিত। যে পরিবারগুলি প্রিয়জনদের হারিয়েছে, তাঁদের প্রতি শোকপ্রকাশ করছি। যাঁরা এই দুর্ঘটনায় আহত হয়েছেন, তাঁদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।'


ভারতীয় দলের ক্রিকেটার শিখর ধাওয়ান লিখেছেন, ওডিশাতে ট্রেন দুর্ঘটনার মুখে পড়া মানুষদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। আমার প্রার্থনা আহত মানুষরা দ্রুত সুস্থ হয়ে উঠুন।'


প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং তথা রাজ্যসভার সাংসদ বলেছেন, 'ওডিশাতে করমণ্ডল এক্সপ্রেস এবং আরও একটি ট্রেন দুর্ঘটনার মুখে পড়েছে।এটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আমি রেল মন্ত্রক এবং ওডিশা সরকারের কাছে আবেদন জানাবো দ্রুত আহতদের চিকিৎসার বন্দোবস্ত করার জন্য।' টুইট করে সমবেদনা জানিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণও।

33

ঘটনার পর দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ওডিশায় মালগাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কায় লাইনচ্যুত হয়ে আপ করমণ্ডল এক্সপ্রেসের বেশ কয়েকটি বগি। শুক্রবার সন্ধ্যায় নাগাদ বালেশ্বর জেলার বাহানগা বাজারের কাছে লাইনচ্যুত হয় ওই ট্রেন। ঘটনায় কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন অনেক যাত্রী। দুর্ঘটনা স্থল পরিদর্শনে আসেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রাজ্যের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+