Virat Kohli: আয়ের নিরিখে নতুন নজির, ত্রিনিদাদের মিউজিয়ামে বিরাট উপহার কোহলির
রেকর্ডের আরও এক নাম বিরাট কোহলি। মাঠ হোক বা মাঠের বাইরে রেকর্ড গড়ার কাজটা জলভাতে পরিণত করেছেন কিং কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে শতরান করে সচিন তেন্ডুলকর, স্যার ডন ব্র্যাডম্যানদের রেকর্ড স্পর্শ করেছেন, এবার মাঠের বাইরে আয়ের নিরিখেও নতুন নজির তৈরি করলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
২০২২ সালে সবচেয়ে বেশি উর্পাজনকারী ক্রিকেটারদের তালিকাতেও সকলের উপরে রয়েছেন বিরাট কোহলি। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক জাতীয় দল ও আইপিএল দল মিলিয়ে মোট ২৭৭ কোটি টাকা আয় করেছেন। ২০২২ সালের পরিসংখ্যানের ভিত্তিতে প্রকাশিত হয়েছে এই তালিকা।

আয়ের নিরিখে বিশ্বের সেরা ১০০ ক্রীড়াবিদের তালিকায় একমাত্র ভারতীয় এবং এশিয়ার দ্বিতীয় হিসাবে জায়গা করে নিয়েছেন কোহলি। তালিকার ৬১ নম্বরে রয়েছেন তিনি। এই তালিকায় কোহলি ছাড়া আর কোনও ক্রিকেটারের নাম ওঠেনি।
এশিয়া মহাদেশ থেকে কোহলি ছাড়াও রয়েছে টেনিস তারকা ওসাকার নামও। চারটি গ্র্যান্ড স্ল্যাম বিজয়িনী জাপানি তারকা আয়ের নিরিখে প্রথম কুড়িজন ক্রীড়াবিদের মধ্যে রয়েছেন। গত এক বছরে তাঁর আয়ের পরিমাণ ভারতীয় মুদ্রায় ৪৩৪ কোটি টাকা।

বিসিসিআইয়ের চুক্তি অনুযায়ী 'এ প্লাস' গ্রেড হিসেবে বিরাট কোহলি। ভারতীয় বোর্ডের কাছ থেকে বার্ষিক ৭ কোটি টাকা পান বিরাট। এ ছাড়া প্রতি টেস্ট ম্যাচ ১৫ লক্ষ, একদিনের ম্যাচে ৬ লক্ষ এবং টি-টোয়েন্টি ম্যাচ প্রতি ৩ লক্ষ টাকা ফি পান। এছাড়া আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের থেকে বছরে ১৫ কোটি টাকা নেন প্রাক্তন ভারত অধিনায়ক।
সমাজ মাধ্যেম বিরাটের জনপ্রিয়তা পাল্লা দিয়ে বাড়ছে। ইনস্টাগ্রামে বিরাটের ফলোয়ারের সংখ্যা পৌঁছালো ২৫০ মিলিয়নে। বিশ্বের তৃতীয় খেলোয়াড় হিসাবে এই নজির স্পর্শ করলেন বিরাট কোহলি তাঁর সামনে শুধু রোনাল্ডো-মেসি। বর্তমানে ১৮টি ব্র্যান্ডের প্রচারের মুখ কোহলি। বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য বছরে ৭.৫০ থেকে ১০ কোটি টাকা পারিশ্রমিক নেন প্রতিদিন হিসেবে।

কিং কোহলি শুধু আয়ই করেননা, দানও দেন। ত্রিনিদাদের পোর্ট অফ স্পেনের ক্রিকেট মিউজিয়ামে নিজের সই করা একটি ব্যাট দান করলেন কোহলি। এই ম্যাচটি এক অর্থে ছিল ঐতিহাসিক। একদিকে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে যেমন শততম টেস্ট ছিল। তেমনই কোহলির কাছে ছিল ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ।স্মারক হিসাবে ক্রিকেট মিউজিয়ামে নিজের ব্যাট উপহার দিলেন বিরাট।
সোশ্যাল মিডিয়ায় ধরা পড়েছে একটি ব্যাটে সই করছেন কোহলি। যেখানে ভারতীয় দলের অন্য ক্রিকেটাররাও উপস্থিত রয়েছেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications