Virat Kohli: ফিনটেসে বিরাট বিপ্লব, জানুন কোহলির ইয়ো ইয়ো টেস্টের ফলাফল
টিম ইন্ডিয়ার মিশন এবার এশিয়া কাপ। আসন্ন বিশ্বকাপের মহড়া টুর্নামেন্টের প্রস্তুতি সারতে বুধবারই বেঙ্গালুরুর আলুরে বিসিসিআই অনুষ্ঠিত শিবিরে উপস্থিত হয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মার মতন তারকা ক্রিকেটাররা। বৃহস্পতিবার সকালে নিজের ফিটনেসের বিরাট আপডেট দিলেন কোহলি। প্রকাশ্যে আনলেন ইয়ো ইয়ো টেস্টের ফল। কিং কোহলির ফিটনেস লেভেল তাক লাগিয়ে দেওয়ার মতোই।
অধিনায়ক থাকাকালীন তিনি ভারতীয় ক্রিকেটে ফিটনেস বিপ্লব এনেছিলেন। তাঁর সময়েই প্রত্যেক ক্রিকেটারের জন্য ইয়ো-ইয়ো টেস্ট বাধ্যতামূলক করেছিল বোর্ড।সেই ধারা এখনও চলে আসছে। টিম ইন্ডিয়ার জার্সি পড়তে হলে ইয়ো ইয়ো টেস্টে পাশ করা বাধ্যতামূলক। এশিয়া কাপের প্রস্তুতি শিবিরের শুরুতেই ক্রিকেটারদের এই পরীক্ষা নেওয়া হয়। বৃহস্পতিবার নিজের ইয়ো-ইয়ো টেস্টের ফল সকলকে জানান বিরাট কোহলি।

বিরাট কোহলি বৃহস্পতিবার সকালে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন নিজের। প্রাক্তন ভারত ভারত অধিনায়ক লিখেছেন, 'ভয়ঙ্কর কঠিনের মধ্যে ইয়ো ইয়ো পরীক্ষা শেষ করার সুখ। ১৭.২ সম্পন্ন করলাম।' অর্থ্যাত এই পোস্টের মধ্য দিয়েই কোহলি বুঝিয়ে দিলেন তাঁর ফিটনেস লেভেল।
নিজের ফিটনেসকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছেন কোহলি। খাবারের বিষয়েও বিশেষ সতর্ক বিরাট। আগেই ছেড়েছেন আমিষ খাবার। সম্প্রতি একটি সাক্ষাতকারে নিরামিষভোজী হওয়ার কারণ জানিয়েছেন কোহলি। তাঁর কথায়, 'একটা সময় ঘাঁড়ের সমস্যায় ভুগছিলাম। রাতের পর পর ঘুম হত না, ১০ থেকে ১৫ মিনিট ঘুম হত।'

কোহলি আরও বলেন, 'আমি এক জনকে চিনতাম, যিনি আকুপাংচার চিকিৎসা করতেন। তিনি আমাকে বলেন, আমার পাকস্থলীতে অ্যাসিডের মাত্রা অনেক বেড়ে গিয়েছিল। সেই সময় আমার হাড় থেকে ক্যালশিয়াম বেরিয়ে এসে পাকস্থলীতে জমতে শুরু করে। পাকস্থলীতে ভালো মাত্রায় ক্ষার থাকা জরুরি। আর বেশি অ্যাসিড জমা হওয়ায় পুরো পরিপাকতন্ত্রর কাজে বাধা পড়ছিল।
কোহলির কথায়, 'তিনি আমাকে ডায়েট বদল করার কথা বলেন। ডায়েটে মাংসের পরিমাণ কমিয়ে আনার কথা জানান। সেই দিনের পরে রাতারাতি আমি আমার ডায়েট বদলে ফেলেছিলাম। এখন আমি ভীষণ খুশি যে, সে দিন একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম।'
ভারতীয় দলের ক্রিকেটারদের জন্য নতুন ফিটনেস পরিকল্পনা করা হয়েছে। ফিজিওথেরাপিস্ট এবং প্রশিক্ষকদের সঙ্গে কথা বলেই গোটা প্রোগ্রামটি তৈরি করেছে এনসিএ। প্রস্তুতি শিবিরে ক্রিকেটারদের ফিটনেসের লেভেল বুঝে নেওয়াই এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল।

বৃহস্পতিবার থেকে এশিয়া কাপের প্রস্তুতি শুরু হল টিম ইন্ডিয়ার। কোচ রাহুল দ্রাবিড় এবং তাঁর সহকারীরা রয়েছেন সেখানে। ওয়েস্ট ইন্ডিজ় সফরের পর বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁদের। বৃহস্পতিবার থেকে রোহিত, বিরাটদের নিয়ে এশিয়া কাপের প্রস্তুতি শুরু করবেন দ্রাবিড়। ২৯ অগস্ট পর্যন্ত চলবে অনুশীলন। এশিয়া কাপ শুরু ৩০ অগস্ট থেকে। বিরাটেরা যাবেন শ্রীলঙ্কায়। সেখানেই পাকিস্তানের বিরুদ্ধে ২ সেপ্টেম্বর খেলবে ভারত।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications