টি-টোয়েন্টিতে শাহিদ আফ্রিদির কোন রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি, কী বললেন বুমবুম


 বিশ্ব ক্রিকেটে একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ উইনিং ইনিংস, তাঁকে টি-টোয়েন্টিতে সর্বাধিক রান সংগ্রাহকের আসনে বসিয়েছে।

বিশ্ব ক্রিকেটে একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ উইনিং ইনিংস, তাঁকে টি-টোয়েন্টিতে সর্বাধিক রান সংগ্রাহকের আসনে বসিয়েছে। টপকে গিয়েছেন তাঁরই সতীর্থ তথা সহ অধিনায়ক রোহিত শর্মাকে। অর্ধ শতরানেও বন্ধু রোহিতকে টপকে গিয়েছেন বিরাট। এই ম্যাচেই আরও এক অনন্য নজিরের মালিক হয়েছেন ভারত অধিনায়ক। এবার পাকিস্তানি লেজেন্ড শাহিদ আফ্রিদিকে ছুঁলেন বিরাট কোহলি।

১১টি ম্যান অফ দ্য ম্যাচ

১১টি ম্যান অফ দ্য ম্যাচ

মোহালিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭২ রানের অপরাজিত ইনিংস খেলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। নভদীপ সাইনির বলে দুর্দান্ত ক্যাচ নিয়ে প্রোটিয়া অধিনায়ক কুইন্টন ডে কককে সাজঘরেও ফেরান ভিকে। এহেন ম্যাচ উইনার যে ম্যাচের সেরা হবেন, তা তো স্বাভাবিক। এটি বিরাট কোহলির ১১তম ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার।

আফ্রিদিকে ছুঁলেন বিরাট

আফ্রিদিকে ছুঁলেন বিরাট

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের সেরা পুরস্কার জিতে পাকিস্তানি লেজেন্ড শাহিদ বুমবুম আফ্রিদিকে ধরে ফেললেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আফ্রিদিও তাঁর টি-টোয়েন্টি কেরিয়ারে ১১টি ম্যাচের সেরা পুরস্কার জেতেন বলে জানিয়েছেন পরিসংখ্যানবিদরা।

তালিকায় প্রথম

তালিকায় প্রথম

যদিও টি-টোয়েন্টিতে সর্বাধিক ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার জেতার রেকর্ড আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক মহম্মদ নবির ঝুলিতে রয়েছে। টি-টোয়েন্টিতে ১২ বার ম্যাচের সেরা হয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+