সেঞ্চুরিয়নে সেঞ্চুরি, ডন ব্র্যাডম্যানকে ছুঁলেন অধিনায়ক কোহলি

বিশ্বক্রিকেটের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান অজি কিংবদন্তি ডোনাল্ড ব্র্যাডম্যানকেও এদিন ছুঁয়ে ফেললেন বিরাট। অধিনায়ক হিসাবে ডন ৮ বার ১৫০ রান বা তার বেশি স্কোর করেছিলেন। কোহলি সেই রেকর্ডই এদিন ছুঁলেন।

সেঞ্চুরিয়ন টেস্টে দলকে একা খাদের কিনারা থেকে টেনে তুললেন অধিনায়ক বিরাট কোহলি। ফের একবার বিদেশের মাঠে ব্যাটসম্যান হিসাবে চেনালেন নিজের জাত। দ্বিতীয় টেস্টে বিরাটের শতরানে ভর করে ব্যাটিং বিপর্যয় এড়াল ভারত।

সেঞ্চুরিয়নে সেঞ্চুরি, ডন ব্র্যাডম্যানকে ছুঁলেন অধিনায়ক কোহলি

একইসঙ্গে বিরাট ব্যক্তিগত কয়েকটি কীর্তি ছুঁয়ে ফেললেন। ২১ বছর পরে ভারত অধিনায়ক হিসাবে দক্ষিণ আফ্রিকায় শতরান করলেন বিরাট। এর আগে সচিন তেন্ডুলকর ১৯৯৬-৯৭ সালে কেপটাউন টেস্টে ১৬৯ রান করেন। সেই স্মৃতি উসকে বিরাটও দেড়শোর বেশি রান করেছেন।

এদিন শতরান করে টেস্টে ২১টি সেঞ্চুরি ছুঁয়ে ফেললেন তিনি। এই তালিকায় রয়েছেন গ্যারি কার্স্টেন, অ্যান্ড্রু স্ট্রস, এবি ডিভিলিয়ার্স, ডেভিড ওয়ার্নাররা। তবে সবচেয়ে কমবয়সে ও সবচেয়ে কম টেস্ট খেলে এতগুলি শতরানের মালিক হলেন কোহলি।

এর পাশাপাশি বিশ্বক্রিকেটের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান অজি কিংবদন্তি ডোনাল্ড ব্র্যাডম্যানকেও এদিন ছুঁয়ে ফেললেন বিরাট। অধিনায়ক হিসাবে ডন ৮ বার ১৫০ রান বা তার বেশি স্কোর করেছিলেন। কোহলি সেই রেকর্ডই এদিন ছুঁলেন।

২০১৬ সালে অধিনায়ক হওয়ার পরে সেবছর ৪টি ১৫০ প্লাস স্কোর করেন কোহলি। ২০১৭ সালে করেন তিনটি ১৫০ রান প্লাস স্কোর। এবার বছর শুরু হতে না হতেই ফের রেকর্ড ভাঙার খেলায় নেমে পড়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+