বিরাট কোহলি টিকলেন ২ বল! শূন্যে আউট হয়ে স্পর্শ করলেন লজ্জার রেকর্ড

আমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ আগেই পকেটে পুরে ফেলেছে ভারত। আজ নিয়মরক্ষার ম্যাচে দেখার কায়রন পোলার্ডদের রোহিত শর্মার দল হোয়াইটওয়াশ করতে পারে কিনা। আরও একটি বিষয়ের দিকে সাগ্রহে তাকিয়ে ছিলেন ক্রিকেটপ্রেমীরা। আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির ৭১তম তথা একদিনের আন্তর্জাতিকে ৪৪তম শতরানের জন্য। যদিও খালি হাতেই ফিরতে হলো বিরাটকে।

বিরাট ব্যর্থতা

বিরাট ব্যর্থতা

টস জিতে ব্যাটিং নিয়েছিল ভারত। তৃতীয় ওভারের তৃতীয় বলে রোহিত শর্মা ১৫ বলে ১৩ করে আউট হন দলের ১৬ রানের মাথায়। এর দুই বল পরেই আউট বিরাট কোহলি। দুই বলের ব্যবধানে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা দুই ব্যাটারকে ফিরিয়ে দেন আলজারি জোসেফ। এর ফলে তিন ম্যাচের সিরিজে বিরাটের মোট রান দাঁড়াল ২৬! প্রথম ম্যাচে করেছিলেন ৮, দ্বিতীয় ম্যাচে ১৮, আজ শূন্য! লেগ সাইডের দিকে ধাবমান বল ফ্লিক করে স্কোয়্যার লেগ বাউন্ডারিতে পাঠানোর প্রচেষ্টায় ধরা পড়েন উইকেটকিপারের হাতে।

জঘন্য পারফরম্যান্স

জঘন্য পারফরম্যান্স

একদিনের আন্তর্জাতিকে নেতৃত্ব হারানোর পর দক্ষিণ আফ্রিকা সফর থেকে ধরলে ৬টি আন্তর্জাতিক ম্যাচে বিরাট কোহলির রান যথাক্রমে ৫১, ০, ৬৫, ৮, ১৮ ও ০। দুই বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে শতরান নেই প্রাক্তন ভারত অধিনায়কের। তিনি এই সিরিজে যে ২৬ রান করলেন তা একদিনের সিরিজে সবচেয়ে খারাপ পারফরম্যান্সের নিরিখে রইল দ্বিতীয় স্থানে। ২০১২ সালে পাকিস্তানের বিরুদ্ধে দেশের মাটিতে একদিনের সিরিজে তিনি মাত্র ১৩ রান করেছিলেন। ২০১৫ সালের পর এটাই বিরাটের সবচেয়ে খারাপ পারফরম্যান্স কোনও একদিনের সিরিজে। বাংলাদেশের বিরুদ্ধে ২০১৫ সালে একদিনের সিরিজে বিরাটের মোট রান ছিল মাত্র ৪৯। আজ আউট হওয়ার পর স্বাভাবিক হতাশ বিরাট ব্যাট ছুড়ে মাঠের মধ্যে ফেলে দেন। পরে তা তুলেও নেন।

লজ্জার রেকর্ড

লজ্জার রেকর্ড

প্রথম একদিনের আন্তর্জাতিকে দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে শুরুটা খারাপ না করলেও ১৮-র বেশি এগোতে পারেননি। সুনীল গাভাসকরের উপলব্ধি ছিল, বিরাট যে খারাপ ফর্মে রয়েছেন তা নয়, ভাগ্যের সহায়তা মিলছে না। এদিনও তিনি স্কোরারদের বিব্রত না করেই প্যাভিলিয়নের রাস্তা ধরলেন। এই নিয়ে দেশের মাটিতে একদিনের আন্তর্জাতিকে তিনি ৮ বার শূন্য রানে আউট হলেন। স্পর্শ করলেন হরভজন সিং ও সুরেশ রায়নার লজ্জার রেকর্ড। এই দুই ক্রিকেটারও দেশের মাটিতে ওয়ান ডে ইন্টারন্যাশনালে ৮ বার করে শূন্যে আউট হয়েছেন।

ধারাবাহিকতার অভাব

ধারাবাহিকতার অভাব

দক্ষিণ আফ্রিকা সফরে একদিনের সিরিজে দুটি অর্ধশতরান করা বিরাট ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিনি ফের ব্যর্থ। ধারাবাহিকতা দেখাতে পারছেন না একেবারেই। চলতি বছর ৬টি একদিনের আন্তর্জাতিকে তাঁর রান ১৪২, গড় ২৩.৬৬। একদিনের আন্তর্জাতিকে তিনি ২৬০তম ম্যাচ খেলছেন। ৪৩টি শতরান ও ৬৪টি অর্ধশতরান রয়েছে। আজ নিয়ে ১৫ বার তিনি একদিনের আন্তর্জাতিকে শূন্য রানে ফিরলেন। একদিনের আন্তর্জাতিকে সবচেয়ে বেশিবার শূন্যে আউটের নিরিখে টপকে গেলেন বীরেন্দ্র শেহওয়াগ ও সুরেশ রায়নাকে।

চাপ বাড়ছে

৬৮টি ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে শতরান নেই বিরাট কোহলির। দলের প্রয়োজনের মুহূর্তে তাঁর ব্যর্থতায় ক্ষুব্ধ নেটাগরিকরা। সকলেই ক্ষোভ উগড়ে দিচ্ছেন। কেউ কেউ এমন কটাক্ষও ছুড়ে দিয়েছেন যে, আজ মাত্র ১০০ রানের জন্য শতরান হাতছাড়া করলেন বিরাট। সবমিলিয়ে কোহলির উপর চাপ বাড়ছেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+