আরও এলিট হলেন বিরাট, ফের পেরোলেন মাইলস্টোন
নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুরে সিরিজ নির্ণায়ক ম্যাচ। অধিনায়ক বিরাট কোহলি ফের গড়লেন নজির। দুরন্ত রোহিতও
বিরাট নিয়ে লিখতে গিয়ে এবার শব্দ ফুরিয়ে আসছে। রোজই যদি একজন ক্রিকেটার বিভিন্নরকম রেকর্ড করেন তাহলে সাধারণ মানুষ আর নতুন কী কথাই বা লিখতে পারে।

কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফের শতরান করলেন বিরাট কোহলি। মাত্র ৯৬ বলে এদিন শতরান সারেন বিরাট কোহলি। এটা বিরাটের কেরিয়ারের ৩২ তম শতরান।
এদিন শিখর ধাওয়ান আউট হওয়ার পর রোহিতের সঙ্গে জুটিতে লোটেন অধিনায়ক বিরাট। এদিনের বিরাটের শতরানের মধ্যে রয়েছে আটটা চার ও একটি ছয়। অনেক সংযত ইনিংস খেললেও কাজের কাজ করেন বিরাট। পাশাপাশি এদিন বিরাট ঢুকে গেলেন ৯০০০ ক্লাবে।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">9000 ODI runs for the Skipper <a href="https://twitter.com/hashtag/INDvNZ?src=hash&ref_src=twsrc%5Etfw">#INDvNZ</a> <a href="https://t.co/36SGtHAHZb">pic.twitter.com/36SGtHAHZb</a></p>— BCCI (@BCCI) <a href="https://twitter.com/BCCI/status/924584847229698048?ref_src=twsrc%5Etfw">October 29, 2017</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এদিন বিরাটের অন্য সঙ্গী ১৪৭ রান করে আউট হয়ে যান।












Click it and Unblock the Notifications