অধিনায়ক বিরাটের আইপিএল অভিযান শেষ, তবে ব্যাটসম্যান কোহলিকে পাবে আরসিবি

বিরাট কোহলি আরসিবির অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ খেলে ফেললেন আইপিএলে। আগেই তিনি ঘোষণা করেছিলেন এবারের পর আইপিএলে অধিনায়ক হিসেবে দেখা যাবে না তাঁকে। আরসিবিতে তিনি আর অধিনায়কত্ব করবেন না!

বিরাট কোহলি আরসিবির অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ খেলে ফেললেন আইপিএলে। আগেই তিনি ঘোষণা করেছিলেন এবারের পর আইপিএলে অধিনায়ক হিসেবে দেখা যাবে না তাঁকে। আরসিবিতে তিনি আর অধিনায়কত্ব করবেন না! সোমবার আইপিএল এলিমিনেটরে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে অধিনায়ক বিরাটের আইপিএল অভিযান শেষ হয়ে গেল।

অধিনায়ক বিরাটের আইপিএল অভিযান শেষ

শুধু অধিনায়ক হিসেবেই নয়, এবারের আইপিএলে ব্যাটসম্যান বিরাটকেও খুঁজে পাওয়া যায়নি। এবার আইপিএলে তাঁর ব্যাটেও ছিল খরা। মাত্র ২৮.৯২ গড়ে তিনি রান করতে সক্ষম হয়েছে। মাত্র তিনটি হাফ সেঞ্চুরি করছেন তিনি। কোনও শতরান নেই। তাঁর সর্বোচ্চ রান ৭২। এবার অনেক স্বপ্ন নিয়ে তিনি আইপিএল অভিযান শুরু করেছিলেন। অধিনায়ক হিসেবে শেষ আইপিএল স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন। কিন্তু আইপিএল ২০২১-এর এলিমিনেটরে সুনীল নারিনে ছারখার হয়ে গেল সেই বিরাট-স্বপ্ন।

সোমবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আইপিএল 2021 এলিমিনেটর-এ বিরাট কোহলিরা শুরুটা মন্দ করেনি। দেবদত্ত পাড়িক্কালকে নিয়ে বিরাট কোহলি মসৃণ গতিতে এগোচ্ছিলেন। কিন্তু সুনীল নারিনের স্পিনের সামনে দাঁড়াতে পারেনি আরসিবি। কলকাতার সামনে জয়ের জন্য মাত্র ১৩৯ রানের টার্গেট রাখে বিরাটরা।

তবু এই রান এদিন শারজার উইকেটে কঠিন ছিল। পরপর দুটি উইকেট খুইয়ে ধুঁকতে থাকা কলকাতা নাইট রাইডার্সকে ফের অক্সিজেন জোগালেন নারিন। তাঁর পর পর তিনটি ছক্কাতেই বিরাটদের বিদায় বার্তা লেখা ছিল। সেইমতোই বিরাটরা হারলেন কলকাতার কাছে। সেইসঙ্গে শেষ হল অধিনায়ক বিরাটের আইপিএল-কেরিয়ার।

এদিন ম্যাচ হেরে আইপিএল ২০২১ থেকে বিদায় নিয়ে বিরাট কোহলি জানালেন আরসিবিতেই আইপিএলের শেষ ম্যাচ অবধি খেলব। অর্থাৎ অধিনায়ক না থাকলেও ব্যাটসম্যান বিরাটকে পাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাট অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ খেলে ফেলার পর বলেন, আমরা দুর্দান্ত সূচনা করেছিলাম। কিন্তু বড় রানের টার্গেট দিতে পারিনি। মাঝের ওভারে ম্যাচের পার্থক্য গড়ে দেন স্পিনাররা। বিশেষ করে সুনীল নারিনের কথা উল্লেখ করেন তিনি।

শুধু নারিনই নন, সাকিব, বরুণ- তিনজন স্পিনারই একসাথে অসাধারণ বোলিং করেছেন। আমাদের ব্যাটসম্যানদের বড় শট নিতে দেয়নি। আমি শুধু এতটুকুই বলতে পারি যে আমি আমার সেরাটা দিয়েছি। আমি আমার ১২০ শতাংশ ফ্র্যাঞ্চাইজিকে দিয়েছি এবং মাঠে একজন খেলোয়াড় হিসেবেও আমার সবটা দেব আরসিবির জন্য। আমি অবশ্যই আরসিবির হয়েই খেলব। আমার সম্পূর্ণ আনুগত্য থাকবে এই ফ্র্যাঞ্চাইজির প্রতি। এখানেই শেষ দিন পর্যন্ত আমি আইপিএল খেলব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+