বিরাটের 'বিরাট' রোজগার, দিন প্রতি রোজগার চমকে দেবে সবাইকে
এর আগে নরম পানীয়র বিজ্ঞাপনে না বলেছিলেন বিরাট কোহলি। এবার তার 'না'-র তালিকায় যুক্ত হল অন্য পণ্যও। জেনে নিন।
টাকার অঙ্ক লাফিয়ে লাফিয়ে বাড়ছে বিরাট কোহলির সংসারে। ক্রিকেটটা খুবই ভাল খেলেন ভারত অধিনায়ক। কিন্তু শুধু ক্রিকেট খেলে বিরাট যা রোজগার করেন, তার প্রায় ১০০ গুণ টাকা বেশি রোজগার করেন বিভিন্ন এনডর্সমেন্ট থেকে।

গত বছর অবধি বিরাট কোনও কোম্পানির এনডর্সমেন্টের জন্য দিনপ্রতি নিতেন ২.৫ কোটি থেকে ৪কোটি টাকা। তা সেটা শ্যুটিংয়ের জন্য ফ্লোরে যাওয়া হোক বা কোনও প্রোমোশানমূলক অনুষ্ঠানে যাওয়া হোক সবেতেই এটাই ছিল তাঁর রেট। সেটা এই বছর এক ধাক্কায় বেড়ে গেছে। আর এক -আধ টাকা নয়, সেটা বেড়ে হয়েছে দিন প্রতি ৪.৫ কোটি থেকে ৫ কোটি।

যদি এতেই চক্ষু চড়কগাছ করে ফেলেন তাহলে বলব অবাক হওয়ার এখনও অনেক বাকি আছে। এই মুহূর্তে কোহলি ১৭ টি ব্র্যান্ড এনডর্স করেন। যার মধ্যে রয়েছে অডি, এমআরএফ, টিস, জিওনি, পুমা, বুস্ট, কোলগেটের মত ব্র্যান্ড। এর মধ্যে শুধু পুমা ও এমআরএফের থেকেই তাঁর চুক্তিভিত্তিক আয় ১০০ কোটি টাকার।

ভারতের বাজারের ইয়ুথ আইকন গত বছরের আয়ের ভিত্তিতে ফোর্বস ম্যাগাজিনের ধণীতম ব্যক্তিদের তালিকার ৮৯ নম্বরে জায়গা করে নিয়েছিলেন। তাঁর আয়ের পরিমাণ ছিল ২২ মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় ১৪১ কোটি টাকা। তবে এর থেকে ক্রিকেট খেলে আয় ছিল মাত্র ৩ মিলিয়ন ডলার। বাকিটা পুরোটাই বিজ্ঞাপনী দুনিয়া থেকে ছিল ক্যাপ্টেন কোহলির রোজগার।

ভারতীয় বাজারে ক্রিকেটাররা সবসময়েই বিপণনের চেনা মুখ। তবে ব্যাটন ঘোরে হাতে হাতে। সচিন-ধোনি হয়ে এখন তা বিরাট কোহলির হাতে। সাফল্যের সঙ্গে দৌড়চ্ছেন তিনি। এই দৌড় তাঁকে আরও কতদূর নিয়ে যায় তা দেখার জন্য আগ্রহী জনতার অভাব নেই।












Click it and Unblock the Notifications