বিরাটের প্রশংসাসূচক বার্তা পেয়ে আপ্লুত সূর্যকুমার, ড্রেসিংরুম থেকে হোটেলে সেলিব্রেশনের ভিডিও দেখুন

রাজকোটে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। হার্দিক পাণ্ডিয়ার কথায়, ম্যাচটি যেন শ্রীলঙ্কার সঙ্গে সূর্যকুমার যাদবেরই হলো। সূর্যকুমার যাদব ৫১ বলে অপরাজিত ১১২ রানের ইনিংস খেলেন। যেটি তাঁর টি ২০ আন্তর্জাতিক কেরিয়ারে তৃতীয়, দেশের মাটিতে প্রথম।

বিরাটের প্রশংসাসূচক বার্তা পেয়ে আপ্লুত সূর্যকুমার

ভারত মুম্বইয়ে শ্রীলঙ্কাকে হারিয়েছিল। পরের ম্যাচ ছিল পুনেতে, শ্রীলঙ্কা সিরিজ ১-১ করে। অবশেষে ৯১ রানে দাসুন শনাকার দলকে পর্যুদস্ত করে দেশের মাটিতে টানা দ্বাদশ টি ২০ সিরিজ জেতে মেন ইন ব্লু। টি ২০ আন্তর্জাতিকে বিশ্বের ১ নম্বর ব্যাটার সূর্যকুমার যাদব তৃতীয় শতরান হাঁকিয়ে রয়েছেন রোহিত শর্মার পরেই। বিশ্বে একমাত্র রোহিত শর্মাই টি ২০ আন্তর্জাতিকে সর্বাধিক চারটি সেঞ্চুরি পেয়েছেন। বলের নিরিখে দ্রুততম দেড় হাজার রানও পূর্ণ করেন SKY।

স্বাভাবিকভাবেই রাজকোটের ম্যাচে সেরার পুরস্কারটি পান সূর্য। মাঠে অভিনন্দনের জোয়ারে ভেসে যান। সতীর্থ ও শুভানুধ্যায়ীদের সঙ্গে করমর্দন সারেন। ভক্তদের ছবি তোলার আবদারে সাড়াও দেন। অবশেষে ড্রেসিংরুমে ফিরে সূর্যকুমার যাদব মোবাইল নিয়ে দেখছিলেন কে কী মেসেজ করেছেন। তখনই নজরে আসে বিরাট কোহলির পোস্ট। সূর্যর শতরানের মুহূর্তের ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন বিরাট। সঙ্গে আগুন জ্বলার ও হাততালি দেওয়ার দুটি করে ইমোজি। যা দেখে আপ্লুত ভারতীয় টি ২০ দলের সহ অধিনায়ক। তিনি বিরাটের পোস্টে কমেন্ট করে লেখেন, ভাউ, বহুত সারা প্যায়ার। অর্থাৎ ভাই, অনেক ভালোবাসা রইল। শীঘ্রই দেখা হবে।

বিরাট কোহলি টি ২০ আন্তর্জাতিক সিরিজ খেলেননি। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবেন। গুয়াহাটিতেই বিরাট কোহলি-সহ টি ২০ দলে না থাকা সতীর্থদের সঙ্গে আজই দেখা হওয়ার কথা সূর্যকুমারের। ড্রেসিংরুমে বিরাটের পোস্টে কমেন্ট করার পাশাপাশি যুজবেন্দ্র চাহালকে দেখিয়ে নিজের ব্যাটিং কোচ বলে মজাও করেন সূর্য। ড্রেসিংরুম থেকে বেরিয়ে ভারতীয় দল যখন টিমবাসে উঠছিল তখনও প্রচুর ক্রিকেট-ভক্ত দাঁড়িয়ে ছিলেন প্রিয় ক্রিকেটারদের চোখের দেখা দেখবেন বলে। টিম হোটেলে ফিরে অনবদ্য ইনিংসের জন্য সুবিশাল কেকও কাটেন সূর্যকুমার যাদব। এবার একদিনের আন্তর্জাতিকেও নিজের বিস্ফোরক ফর্ম ধরে রাখার চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত তিনি। ভারত-শ্রীলঙ্কা একদিনের সিরিজে তিনটি ম্যাচ রয়েছে। তারপর এ দেশে আসবে নিউজিল্যান্ড। কিউয়িদের বিরুদ্ধেও তিনটি করে ওডিআই ও টি ২০ আন্তর্জাতিক খেলবে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+