পুনে টেস্টে ব্র্যাডম্যানকে টপকে গেলেন কোহলি, প্রথম ইনিংসে ৬০১ তুলল ভারত

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পুনে টেস্টে মিস্টার ক্রিকেট ডন ব্র্যাডম্যানের টপকে গেলেন বিরাট কোহলি। ব্যাটিং গড়ে টপকে গেলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পুনে টেস্টে মিস্টার ক্রিকেট ডন ব্র্যাডম্যানের টপকে গেলেন বিরাট কোহলি। ব্যাটিং গড়ে টপকে গেলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে। কী এমন করলেন ভারত অধিনায়ক, তা এক নজরে দেখে নিন।

অধিনায়ক হিসেবে ১৫০

অধিনায়ক হিসেবে ১৫০

ভারতের অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে ৯ বার ১৫০ ও তার বেশি সংখ্যক রান করলেন বিরাট কোহলি। মিস্টার ক্রিকেট ডন ব্র্যাডম্যান অধিনায়ক হিসেবে টেস্টে আট বার ১৫০ ও তার বেশি রান করে এতদিন রেকর্ড ধরে রেখেছিলেন। সেই রেকর্ড ভাঙলেন ভারত অধিনায়ক।

 তালিকায় কাঁরা

তালিকায় কাঁরা

এই তালিকায় রয়েছে অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক, শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে, ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা ও দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথের নাম। প্রত্যেকেই দেশের অধিনায়ক হিসেবে টেস্টে সাত বার ১৫০ ও তার বেশি রান করেন।

সচিনের আগে বিরাট

সচিনের আগে বিরাট

টেস্টের কেরিয়ার ব্যাটিং গড়ে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে টপকে গেলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। টেস্টে সচিনের ব্যাটিং গড় ৫৩.৭৮। পুনের ম্যাচে দুর্দান্ত ব্যাট করা বিরাটের গড় ৫৫-র কাছে পৌঁছে গিয়েছে।

ভারতের স্কোর

ভারতের স্কোর

পুনে টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ৬০১ রান করে ইনিংস ঘোষণা করল ভারত। ৩৩৬ বলে ২৫৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক বিরাট কোহলি। ৯১ রান করে আউট হন রবীন্দ্র জাদেজা। ৫৯ রান করেছেন অজিঙ্ক রাহানে। বৃহস্পতিবার যথাক্রমে ১০৮ ও ৫৮ রানে আউট হন ভারতের মায়াঙ্ক আগরওয়াল ও চেতেশ্বর পূজারা। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ উইকেট নেন কাগিসো রাবাডা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+