কোহলিকে পছন্দ করেন না স্টিভ স্মিথ, তা ফের একবার পরিষ্কার করে দিলেন

ইডেনের ম্যাচের আগে বাগযুদ্ধ সেভাবে না হলেও স্টিভ স্মিথ ফের একবার বুঝিয়ে দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে তাঁর কী মনোভাব। 

গোটা ক্রিকেট দুনিয়াই মজে এখন বিরাট কোহলিতে। অস্ট্রেলিয় অধিনায়ক স্টিভ স্মিথের প্রশংসাতেও মজে সব মহল। এই দুই ক্রিকেটারের নিজেদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা চলতেই থাকে।

কোহলিকে পছন্দ করেন না স্টিভ স্মিথ, তা ফের একবার পরিষ্কার করে দিলেন

তবে বিরাটকে যে স্বপ্নের ক্রিকেটার ভাবেন না তা আরও একবার পরিষ্কার করে দিলেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে হেরে এই মুহূর্তে সিরিজে পিছিয়ে পড়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচের আগে ফের একবার নিজের মনোভাব পরিষ্কার করে দিলেন স্টিভ স্মিথ। কলকাতায় নিজের স্বপ্নের একাদশের ভারতীয়দের বেছে নিলেন অজি অধিনায়ক।

স্মিথের দলে রয়েছেন প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং। হরভজন সিংয়ের স্পিনে রীতিমতো ঘোল খেতেন অস্ট্রেলিয়রা।
পাশাপাশি রয়েছেন ক্রিকেট ভগবান সচিন তেন্ডুকর।

এদিকে বিরাট কোহলিকে স্বপ্নের একাদশের ভারতীয় খেলোয়াড় হিসেবে না বাছলেও বিরাটের দলের প্রশংসা করেছেন স্মিথ। তিনি জানিয়েছেন, 'এই ভারতীয় দল খুবই ফিট,এবং নিজেদের ফিটনেসে খুবই গর্ব বোধ করেন ক্রিকেটাররা। এটাই সহজে অন্যদের সঙ্গে পার্থক্য করে দেয়, এভাবেই এঁরা নিজেদের কাজটা করে। '

বিশ্বের অন্যতম সেরা অজি ক্রিকেটার স্টিভ স্মিথ এর আগে কখনও ইডেন গার্ডেন্সে খেলেননি, ফলে বিশ্বের অন্যতম সেরা মাঠে খেলার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।

আসলে বিরাট কোহলির সঙ্গে তাঁর দ্বৈরথ সকলেই জানেন, আর তাই বাইশ গজে নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে থাকেন দুই অধিনায়কই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+