১৪ এপ্রিল মুম্বইয়ের বিরুদ্ধে এই মরশুমের প্রথম আইপিএল ম্যাচ খেলবেন বিরাট কোহলি

চোট সারিয়ে ফের একবার মাঠে ফিরছেন বিরাট। ১৪ এপ্রিল শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই মরশুমের প্রথম আইপিএল ম্যাচটি খেলতে চলেছেন বিরাট।

বেঙ্গালুরু, ১৩ এপ্রিল : বিরাট কোহলি ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সমর্থকদের জন্য খুশির খবর। চোট সারিয়ে ফের একবার মাঠে ফিরছেন বিরাট। ১৪ এপ্রিল শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই মরশুমের প্রথম আইপিএল ম্যাচটি খেলতে চলেছেন বিরাট।

বিসিসিআই বৃহস্পতিবার ঘোষণা করে বিরাট কোহলি খেলার জন্য ফিট। বুধবারই বিসিসিআইয়ের মেডিক্যাল টিম বিরাটের পরীক্ষা করার পর জানায় বিরাট ফের খেলার জন্য সুস্থ হয়ে উঠেছেন। খেলার ক্ষেত্রে শারীরিক কোনও বাধা নেই। বেঙ্গালুরুতে মুম্বইয়ের বিরুদ্ধে খেলাতে উপস্থিত থাকবেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি।

১৪ এপ্রিল মুম্বইয়ের বিরুদ্ধে এই মরশুমের প্রথম আইপিএল ম্যাচ খেলবেন বিরাট কোহলি

বেঙ্গালুরুতে বুধবার আরসিবির নেট প্র্যাক্টিসের সময় ফিল্ডিং করতে দেখা যায় কোহলিকে। এরপর কিছুক্ষণে প্যাভিলিয়নে বসার পর নিজের ক্রিকেট কিট ব্যাগ নিজে বয়ে নিয়ে যান।

খেলার মাঠে প্র্যাক্টিস সেশনেও বেশ চনমনে দেখিয়েছে কোহলিকে। বেশ কয়েকটি লো ক্যাচ নেওয়াও এদিন প্র্যাক্টিস করেছেন কোহলি। উল্লেখ্য রাঁচি টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার সময় কাঁধে চোট পান কোহলি। যার ফলে ধর্মশানায় চতুর্থ তথা টুর্নামেন্টের ফাইনাল ম্যাচেও খেলতে পারেননি বিরাট। তারপর চোটের কারণ এতদিন আইপিএলেও খেলতে পারনেনি। যদিও ১৪ এপ্রিল মুম্বইয়ের বিরুদ্ধে যে তিনি খেলতে পারেন তার ইঙ্গিত মঙ্গলবারই দিয়েছিলেন কোহলি। বৃহস্পতিবার সেই ইঙ্গিতেই শিলমোহর দিল বিসিসিআই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+