আইপিএল ২০২০-এর আগে ব্যাট কেটে ভাইরাল খুঁতখুঁতে বিরাট, প্রতিক্রিয়া পান্ডিয়ার

আইপিএল ২০২০-এর আগে ব্যাট কেটে ভাইরাল খুঁতখুঁতে বিরাট, প্রতিক্রিয়া পান্ডিয়ার

চলতি বছরের আইপিএল শুরু হতে বাকি আর মেরেকেটে সাত দিন। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে মেতে রয়েছে দলগুলি। অনুশীলনে মত্ত রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলিও। তারই ফাঁকে নিজের ব্যাটের যত্ন নিতেও যে ভোলেননি টিম ইন্ডিয়ার অধিনায়ক।

ব্যাট কাটলেন বিরাট

ব্যাট কাটলেন বিরাট

করোনা ভাইরাসের আতঙ্ককে দূরে সরিয়ে দুবাইতে চুটিয়ে আইপিএলের প্রস্তুতি চলছে বিরাট কোহলির। ব্যাট-বলের ঠোকাঠুকির পাশাপাশি নিয়মিত শরীর চর্চাও সেরে নিচ্ছেন আরসিবি অধিনায়ক। সেসবের ফাঁকে নিজের ব্যাটের যত্ন নিতেও ভুলছেন না বিরাট। খুঁতখুঁতে কোহলি নিজের ব্যাটের হাত নিজেই কেটে ছোট করেছেন। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিও পোস্ট করলেন বিরাট

নিজের ব্যাট কাটার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরাট কোহলি। লিখেছেন, সূক্ষ্ম বিষয়ও তাঁর কাছে অতি গুরুত্বপূর্ণ। কোহলি জানিয়েছেন যে তিনি নিজের ব্যাটকে ভালোবাসেন। সেই ব্যাটের সামান্য পরিবর্তনও তাঁর কাছে অনেক কিছু বলে জানিয়েছেন বিরাট।

হার্দিকের প্রতিক্রিয়া

হার্দিকের প্রতিক্রিয়া

বিরাট কোহলির ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া। মজা করে লিখেছেন যে তিনি নিজের কয়েকটি ব্যাট ঠিক করার জন্য টিম ইন্ডিয়ার অধিনায়ককে পাঠাচ্ছেন।

আরসিবি-র আইপিএল অভিযান

আরসিবি-র আইপিএল অভিযান

২১ সেপ্টেম্বর আইপিএল অভিযান শুরু হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। ওইদিন দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবেন বিরাট কোহলিরা।

ছবি সৌজন্য:ইসন্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+