Virat Kohli: বিরাট কোহলি বিশ্বকাপের পর ছুটি কাটাচ্ছেন সপরিবারে, প্রবল শীতেই ক্যামেরাবন্দি হলেন কোথায়?
Virat Kohli: দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারতের তিন ফরম্যাটের দল আজ ঘোষণা করা হতে পারে। তবে বিরাট কোহলির নাম থাকবে না টি ২০ ও একদিনের আন্তর্জাতিকের দলে।
বিশ্বকাপের পর এখন সপরিবারে ছুটি কাটাচ্ছেন কিং কোহলি। তিনি দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলতে যাবেন।

বিরাট ইতিমধ্যেই বিসিসিআইকে জানিয়ে দিয়েছেন, তিনি প্রোটিয়াদের দেশে সাদা বলের সিরিজ খেলবেন না। আইপিএলের আগে ভারত মোট ৬টি টি ২০ আন্তর্জাতিক খেলবে, একদিনের আন্তর্জাতিক রয়েছে তিনটি। দক্ষিণ আফ্রিকায় তিনটি করে টি ২০ ও ওডিআই। এরপর দুটি টেস্ট। দেশে ফিরে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের তিনটি টি ২০ আন্তর্জাতিক রয়েছে।
আফগানিস্তান সিরিজের পর ভারত দেশের মাটিতে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। তারপরই আইপিএল। আইপিএল শেষ হলে টি ২০ বিশ্বকাপ। বিসিসিআই সূত্রে খবর, বিরাট কোহলি আইপিএলের আগে সাদা বলের সিরিজ খেলবেন না। আইপিএলে কেমন ফর্মে থাকেন তার উপর নির্ভর করবে টি ২০ বিশ্বকাপ খেলার বিষয়টি।
গত বছর টি ২০ বিশ্বকাপ সেমিফাইনালে হারার পর দেশের হয়ে রোহিতের মতোই বিরাটও টি ২০ আন্তর্জাতিক খেলেননি। তবে সচিন তেন্ডুলকরের বিশ্বাস, বিরাট কোহলির মধ্যে সাদা বলের ক্রিকেটেরও অনেকটাই অবশিষ্ট রয়েছে। উল্লেখ্য, অনেকেই মনে করছেন, রোহিত, বিরাটকে রেখেই টি ২০ বিশ্বকাপের দল পাঠানো উচিত ভারতের।
@imVkohli and @AnushkaSharma spotted in Winter wonderland, Hyde park, London. pic.twitter.com/AdoeWgZgyk
— Tujhme Rab Dikhta Hai, Yaara main kya karoon? (@Taanispov) November 30, 2023
বিরাট অবশ্য তরতাজা হয়ে মাঠে ফেরার রসদ খুঁজছেন সপরিবারে ছুটি কাটানোর মধ্যেই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে কন্য়া ভামিকাকে নিয়ে বিরাট ও অনুষ্কা গিয়েছেন লন্ডনের উইন্টার ওয়ান্ডারল্যান্ডে। সেখানে বিরাট ভক্তদের আবদার মিটিয়ে ছবিও তুলেছেন। অনুষ্কাকে কন্যার সঙ্গে খেলতেও দেখা গিয়েছে।












Click it and Unblock the Notifications