মাঠের বাইরে বিরাট রেকর্ড! মেসি-রোনাল্ডোদের পরই কোহ‌লি

মাঠে তিনি রানের রাজা, ব্যাট হাতে ২২ গজ নামলেই নিত্য নতুন রেকর্ড গড়েন বিরাট কোহলি। শুধু মাঠ নয় বিরাটের রেকর্ড বুক চালু থাকে কোহলির। মাঠে তাঁর ব্যাটিং দেখার জন্য গ্যালারিতে উপচে ভিড়। বিশ্বের যে কোনও প্রান্তেই যান না কেন, স্টেডিয়ামের বাইরে তাঁকে এক ধলক ঝলক দেখার জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করেন।
বাস্তবের দুনিয়ার মতোই ভার্চুয়াল মাধ্যমেও সমান জনপ্রিয় কোহলি। সম্প্রতি সমাজ মাধ্যমে নতুন রেকর্ড গড়লেন প্রাক্তন ভারত অধিনায়ক।

১

ইনস্টাগ্রামে বিরাটের ফলোয়ারের সংখ্যা পৌঁছালো ২৫০ মিলিয়নে। বিশ্বের তৃতীয় খেলোয়াড় হিসাবে এই নজির স্পর্শ করলেন বিরাট কোহলি। এক নম্বরে রয়েছেন পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর ফলোয়ারের সংখ্যা ৫৮৫ মিলিয়ন। অন্যদিকে আর্জেন্তাইন বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি রয়েছেন দুই নম্বরে। তাঁর ৪৬১ মিলিয়ন ফলোয়ার রয়েছে।

২

বিরাট কোহলি কিন্তু মাঠের বাইরেও প্রতিনিয়ত রেকর্ড গড়েই চলেছেন। তার প্রমাণ আরও একবার পাওয়া গেল সম্প্রতি সোশ্যাল মিডিয়ার এই পরিসংখ্যান থেকে। নতুন ইতিহাস গড়লেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার, সামিল হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসির সঙ্গে একই তালিকায়।
আবারও এক প্রমাণিত হল সমাজ মাধ্যমে কতটা জনপ্রিয় কোহিল। প্রথম ভারতীয়, এমনকী প্রথম এশিয়ান ক্রীড়াবিদ হিসাবে ফলোয়ারের নিরিখে এই মাইলফলক স্পর্শ করলেন বিরাট।

৩

সমাজ মাধ্যমে রীতিমতো সক্রিয় থাকেন কোহলি। প্রায়শই ছবি এবং ভিডিও প্রকাশ করেন প্রকাশ করেন প্রাক্তন ভারত অধিনায়ক। বেশির ভাগ পোস্টেই থাকেন স্ত্রী অনুষ্কা শর্মা। বিরুষ্কার ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হতে বেশি সময় লাগে না।
আগামী ৭ জুন থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এই ম্যাচেও বিরাটের ব্যাটের দিকে তাকিয়ে আছেন ভারতীয় সমর্থকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+