হরভজন সিং-কে নকল, বিরাট কোহলির ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

হরভজন সিং-কে নকল, বিরাট কোহলির ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

ইন্দোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ৭ উইকেটে জিতেছে ভারত। ম্যাচে ৩০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। তাঁর এই ইনিংস ও রেকর্ড নিয়ে চর্চা ক্রিকেট বিশ্ব থেকে সোশ্যাল মিডিয়ায়। এরই মধ্যে তাঁর আরও এক অভিনব কাজ নেটিজেনদের মুখে হাসি ফুটিয়েছে। ভারতের স্পিন লেজেন্ড হরভজন সিং-র বোলিং অ্যাকশন তিনি যেভাবে হুবহু নকল করেছেন তাতে হাসির উদব্রেগ হয় বইকি।

হরভজন সিং-কে নকল, বিরাট কোহলির ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামার ঠিক আগে ইন্দোরে অনুশীলন সারছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। ঠিক সেই মুহুর্তে বুম নিয়ে তাঁর কাছে পৌছে যান ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য অবসর নেওয়া দেশের প্রাক্তন অল-রাউন্ডার ইরফান পাঠান। তিন জনের মধ্যে কী কথা হয় তা বোঝা যায়নি। তবে এরপরেই ফুরফুরে মেজাজে থাকা টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি আচমকাই ভাজ্জিকে নকল করতে শুরু করে দেন। করেন নানা রকম অঙ্গভঙ্গি।

#ViratKohli imitating Harbhajan Singh's bowling action#INDvsSL pic.twitter.com/5QSkRYwlaG
— aratrick mondal (@crlmaratrick) January 7, 2020

ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, হরভজন সিং যেভাবে বল করার আগে দুই হাত প্রসারিত করে রান-আপ নিতেন, তা হুবহু নকল করছেন বিরাট কোহলি। ওভারে চার বা ছক্কা খেলে ভাজ্জি যেভাবে দুই হাত মাথায় রেখে মুখ বেঁকিয়ে দাঁড়াতেন, সেটিকেও দারুণভাবে নকল করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। আর সেই কাণ্ড করতে গিয়ে হাসি চেপে রাখতে পারেননি বিরাট। ভারত অধিনায়কের কাণ্ড দেখে হেসে ফেলেন হরভজন নিজেও। পরে দুই রথির মধ্যে করমর্দন হয়। বিরাট কোহলির এই ভিডিওটিই এখন সোশ্যাল মিডিয়ায় হট কেক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+