IPL 2023: বিরাট আইপিএলে ৭ হাজার রানের মালিক! কোচকে প্রণাম, কোহলির কথা পন্টিংয়ের সঙ্গেও
আইপিএলে প্রথম ব্যাটার হিসেবে সাত হাজার রানের মাইলস্টোন স্পর্শ করলেন বিরাট কোহলি। নিজের শহর দিল্লিতেই। অরুণ জেটলি স্টেডিয়ামের চেনা পরিবেশে কিং কোহলি এই অনন্য নজিরটি গড়ে ফেললেন। তা আরও মধুর হলো ছোটবেলার কোচের সামনে কীর্তি গড়ায়।
এই নজিরটি গড়তে বিরাটের দরকার ছিল ১২ রান। ফাফ দু প্লেসির সঙ্গে জুটি বেঁধে আরসিবিকে বড় রানের দিকে নিয়ে যাচ্ছেন কোহলি। তবে স্পিনের বিরুদ্ধে তাঁর স্ট্রাইক রেট বিরাট-সুলভ নয়। এদিন ম্যাচ শুরুর আগে কোহলিকে পাওয়া যাবে হাল্কা মুডে।

ছোটবেলার কোচ রাজকুমার শর্মা মাঠেই ছিলেন। বিরাট ম্যাচের আগে চূড়ান্ত প্রস্তুতি সারার ফাঁকে রাজকুমারকে দেখেই তাঁর দিকে এগিয়ে যান। যে কোহলি কিছুদিন আগে গৌতম গম্ভীরের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন, বেঙ্গালুরুতে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখে হাত মেলাননি, সেই বিরাটই এদিন কোচের কাছে গিয়ে তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন।
A wholesome meet & greet 🤗@imVkohli catches up with his childhood coach 👌🏻👌🏻#TATAIPL | #DCvRCB | @RCBTweets pic.twitter.com/YHifXeN6PE
— IndianPremierLeague (@IPL) May 6, 2023
বেশ কিছুক্ষণ রাজকুমার শর্মার সঙ্গে কথাও বলেন বিরাট। আইপিএলের পোস্ট করা ভিডিও দেখে আঁচ করা গিয়েছে ম্যাচের সময় রাজকুমার কোথায় থাকবেন সেটাও সম্ভবত তিনি জানতে চাইছেন। উল্লেখ্য, আজকের ম্যাচে রাজকুমারের দুই ছাত্র খেলছেন। দুজনেই আরসিবির হয়ে। বিরাট ছাড়াও অনুজ রাওয়াত দিল্লির এই কোচের ছাত্র।
আইপিএলে বিরাট বিভিন্ন স্টেডিয়ামে যত রান করেছেন সেই সর্বাধিক রানের তালিকায় দিল্লি রয়েছে তিন নম্বরে। আজকের ম্যাচের আগে ৯টি ইনিংসে তাঁর পাঁচটি অর্ধশতরান রয়েছে। অক্ষর প্যাটেলের বলে বাউন্ডারি মেরে তিনি আইপিএলে ৭ হাজার রান পূর্ণ করেন। ইশান্ত শর্মার শর্ট বলে দৃষ্টিনন্দন পুল মারেন কোহলি।

বিরাটের এই পুল শটের সঙ্গে অনেকে রিকি পন্টিংয়ের ব্যাটিংয়ের মিল পেয়েছেন। বেঙ্গালুরুতে দেখা গিয়েছিল বিরাট কোহলি অনুশীলনের ফাঁকে রিকি পন্টিংয়ের সঙ্গে কথা বলছেন। দিল্লি ক্যাপিটালসের হেড কোচ নিজের পুত্রের সঙ্গে আলাপ করিয়েছিলেন কিং কোহলির। আজও ম্যাচের আগে পন্টিংয়ের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে কোহলিকে।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিরাট কোহলির হাত না মেলানো নিয়ে বিতর্ক হয়েছে। আজ কী হয় সেদিকে সকলের নজর থাকবে। বিরাট অবশ্য সৌরভের দলের বিরুদ্ধে, নিজের শহরে দায়িত্বশীল ইনিংস খেলতে বদ্ধপরিকর। আইপিএলে সর্বাধিক রানের মালিক কোহলি। তাঁর পরে রয়েছেন শিখর ধাওয়ান (৬৫৩৬), ডেভিড ওয়ার্নার (৬১৮৯) ও রোহিত শর্মা (৬০৬৩)।

এদিন আরসিবির ওপেনিং জুটিতে ওঠে ১০.৩ ওভারে ১ উইকেটে ৮২। পাওয়ারপ্লে-র ৬ ওভারে স্কোর ছিল বিনা উইকেটে ৫১। একাদশ ওভারের তৃতীয় ও চতুর্থ বলে যথাক্রমে ফাফ দু প্লেসি (৩২ বলে ৪৫) ও গ্লেন ম্য়াক্সওয়েল (১ বলে ০)-কে আউট করে ধাক্কা দিয়েছেন মিচেল মার্শ।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications