চ্যারিটি ডিনারে হাজির বিজয় মালিয়া, বিপাকে টিম ইন্ডিয়া
লাইট ছিল অ্যাকশন ছিল তবে ক্যামেরা না থাকায় সূত্রের খবরেই বাজার গরম হল। বিরাট কোহলি ফাউন্ডেশনে-র উদ্যোগে আয়োজিত চ্যারিটি ডিনারে 'কিপ সেফ ডিসন্টেস'-ই হয়ে দাঁড়াল ট্যাগ লাইন।
লাইট ছিল অ্যাকশন ছিল তবে ক্যামেরা না থাকায় সূত্রের খবরেই বাজার গরম হল। বিরাট কোহলি ফাউন্ডেশনে-র উদ্যোগে আয়োজিত চ্যারিটি ডিনারে 'কিপ সেফ ডিসন্টেস'-ই হয়ে দাঁড়াল ট্যাগ লাইন। ভারতে ওয়ান্টেড বিজয় মালিয়া হাজির হয়েছিলেন এই চ্যারিটি ডিনারে। তাঁকে দেখামাত্রই সবাই একেবারে ত্রস্ত।
কথা বলা তো দূর যেন ছায়াও না মারাতে হয় এমনটাই হাভভাব ছিল টিম ইন্ডিয়ার সদস্যদের। এমনকী বিজয় মালিয়ার নিজের পুরোন দলের অধিনায়ক খোদ বিরাটও নাকি একটাও কথা বলেননি।শুধু এদিনই নন মালিয়া আইসিসি এজবাস্টেন চ্যাম্পিয়ন্স ট্রফি-র মেগা ম্যাচ অর্থাৎ ভারত-পাকিস্তান ম্যাচের দিন গ্যালারিতে হাজির ছিলেন।

ভারতে ৯ হাজার কোটি টাকার ধার না শুধে এই মুহূর্তে বিজয় মালিয়া পালিয়ে গিয়ে লন্ডনে আস্তানা গেড়েছেন। এহেন বিতর্কিত চরিত্রের ছায়া মাড়ানোও পাপ এহেন ভাব দেখিয়ে দূরত্ব বজায় রাখলেন ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা। শুধু তাই নয়,বিতর্ক এড়াতে বিরাটরা ডিনার থেকে বিদায় নিলেনও তাড়াতাড়ি।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিনারে হাজির এক বোর্ড আধিকারিক জানিয়েছেন বিজয় মালিয়াকে কেউ নিমন্ত্রণ করেনি। এই ডিনারে যে কেউ টেবল বুক করতে পারে। আর মালিয়াও ঠিক সেইভাবে ডিনারে হাজির হয়েছিলেন। ফলে তাঁর প্রবেশাধিকার আটকানোও সম্ভব নয়। নৈশভোজে বিজয় মালিয়া এসে পড়ায় একেবারে ভ্যাবাচ্যাকা খেয়ে যান ভারতীয় ক্রিকেটাররা।
কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা তড়িঘড়ি বেরিয়ে যান। এমনকী যে বিরাট কোহলি ফাউেন্ডশন নৈশভোজের আয়োজন করেছিল তার প্রধান অর্থাৎ খোদ বিরাটও নাকি একটা কথাও বলেননি। সব মিলিয়ে বিলেত এককথায় জমজমাট।












Click it and Unblock the Notifications