সপরিবার দক্ষিণ আফ্রিকা পাড়ি বিরাট এন্ড কোংয়ের, দেখুন গ্যালারি

এবার বিদেশ সফরে গেলেন বিবাহিত কোহলি, শক্তিশালী প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার হয়ে ভালো খেলার চ্যালেঞ্জ গোটা দলের। 

ভারতীয় দল নিজেদের টাফ মিশন দক্ষিণ আফ্রিকার জন্য পাড়ি জমাল। সঙ্গে গেল পরিবার। বিবাহিত বিরাট কোহলি এই প্রথমবার দলের সঙ্গে গেলেন। সঙ্গে গেছেন তাঁর প্রিয় নুষ্কিও। ১১ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি।

মিঞা ও বিবি

মিঞা ও বিবি

বিরাট -অনুষ্কা দুজনেই দুটি আলাদা পেশার সঙ্গে যুক্ত। পাশাপাশি দুজনের ব্যস্ততাই চরম। ১১ তারিখের পর থেকে দিন কয়েক হানিমুন কাটানোর পর আবার ব্যস্ত ছিলেন রিসেপশন নিয়েও। অনেক ভারতীয় ক্রিকেটারই দক্ষিণ আফ্রিকায় পরিবার নিয়ে গেছেন। সেরকই অনুষ্কাকেও নিয়ে গেছেন বিরাট। এদিকে সফরের মধ্যই অবশ্য দেশে ফিরবেন অনুষ্কা।

পান্ডিয়া জোহরাবর

পান্ডিয়া জোহরাবর

পান্ডিয়া ও জোহরাবর দুজনেই বেশ বিন্দাস। শিখর ধাওয়ানের ছেলে জোহরাবর সকলের সঙ্গেই বেশ স্বচ্ছন্দ। বিরাট -অনুষ্কার দিল্লি রিসেপশনে তিনি অনুষ্কার কোলই ঘুমিয়ে পড়েছিলেন। এদিন আবার দেখা গেল তিনি হার্দিকে-র কোলে চেপে বাস থেকে নামছেন।

পূজারা- অশ্বিনরা ফোকাসড

পূজারা- অশ্বিনরা ফোকাসড

সকলেই দেশের মাটিতে ভালো পারফরম্যান্স দিয়েছেন। এবার দক্ষিণ আফ্রিকায় তাদের করে দেখানোর লড়াই।

চ্যালেঞ্জের সামনে কে এল রাহুল

চ্যালেঞ্জের সামনে কে এল রাহুল

কে এল রাহুলের সামনেও এই সফর বড় প্রমাণের জায়গা। ঘরের মাঠে রাহুল ভালো পারফরম্যান্স দেখিয়েছেন, এবার দক্ষিণ আফ্রিকার বাউন্সি পিচে পারফরম্যান্স দেওয়ার চ্যালেঞ্জ।

দলের পারফরম্যান্স নিয়ে আশাবাদী বিরাট

দলের পারফরম্যান্স নিয়ে আশাবাদী বিরাট

ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফরে ভালো পারফর্ম করবে দল। এমনটাই আশা থিঙ্কট্যাঙ্কের। পাশাপাশি দলের ক্রিকেটাররা সব পরিস্থিতির জন্য তৈরি জানিয়েছেন বিরাট।

 দলের সঙ্গে পার্থিব প্যাটেল

দলের সঙ্গে পার্থিব প্যাটেল

দলের সঙ্গে পাড়ি জমালেন পার্থিব প্যাটেল। রনজি ট্রফিতে বাংলার সঙ্গে ম্যাচ খেলার সময় চোট পেয়েছিলেন। তবে কোয়ার্টার ফাইনালের সময় চোট পেলেও এখন তিনি সুস্থ।

বাংলার দুই তারকাও সঙ্গী

বাংলার দুই তারকাও সঙ্গী

বাংলার দুই ক্রিকেটার ঋদ্ধিমান সাহা ও মহম্মদ শামি ও দলের সঙ্গে গেলেন। ঋদ্ধি দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+