উইজডেনের বিচারে বিশ্বসেরা ক্রিকেটার হলেন বিরাট কোহলি

উইজডেন পত্রিকার বিচারে ২০১৬ সালের বিশ্বের সেরা ক্রিকেটারের খেতাব পেলেন বিরাট কোহলি।

নয়াদিল্লি, ৫ এপ্রিল : আইপিএলের শুরু থেকে খেলতে পারছেন না ভারত অধিনায়ক বিরাট কোহলি। তবে টুর্নামেন্ট শুরুর আগে সুখবর ভারত অধিনায়কের ভক্তদের জন্য। উইজডেন পত্রিকার বিচারে ২০১৬ সালের বিশ্বের সেরা ক্রিকেটারের খেতাব পেলেন বিরাট কোহলি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ব্যাটসম্যান বিরাট খুব বেশি কিছু করতে পারেননি। বলা যায়, ব্যাটসম্যান হিসাবে সবচেয়ে খারাপ সিরিজ খেলেছেন বিরাট। তবে তার আগে তিনি ব্যাটসম্যান হিসাবে নিজেকে যে উচ্চতায় নিয়ে গিয়েছেন তাতে তাঁর সবচেয়ে সেরা হওয়া আটকায়নি।

উইজডেনের বিচারে বিশ্বসেরা ক্রিকেটার হলেন বিরাট কোহলি

ভারতের হয়ে গত মরশুমে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, নিউ জিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে একেরপর এক ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন কোহলি। ভারতকে একের পর এক ম্যাচ জিতিয়ে এনেছেন।

টেস্টে ২০১৬ সালে ৭৫.৯৩ গড়ে ১২১৫ রান করেছেন কোহলি। মাত্র ১০টি একদিনের ম্যাচে করেছেন ৭৩৯ রান, গড় ৯২.৩৭। আর টি২০তে ৬৪১ রান করেছেন ১০৬.৮৩ গড়ে।

উইজডেনের বিচারে সেরা হওয়ার আগে বিসিসিআইয়ের তরফে এবছর সেরা ক্রিকেটারের তকমা পেয়েছেন বিরাট কোহলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+