নয়া লুকে বিরাট কোহলি, সোশ্যাল মিডিয়ায় লাইকের হুড়োহুড়ি
আইপিএল ১১ -র আগে হেয়ার কাট বদলালেন বিরাট কোহলি, সোশ্যাল মিডিয়ায় দিলেন ছবি
ভারত অধিনায়ক বিরাট কোহলি ভারতের অন্যতম স্টাইলিশ খেলোয়াড়। বিবি বলি-কুইন হলে তিনিও তো ভারতের ক্রিকেট অধিনায়ক। এককদম বরং এগিয়েই।

অধিনায়কের ক্রিকেট পারফরম্যান্স-ব্যক্তিত্ব সবই তুখোড়। তাছাড়া তিনি যেমন ফিটনেস ফ্রেক ঠিক তেমনিই তাঁর স্টাইল নিয়েও তিনি সদা সচেতন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেয়েছে ভারত। কিন্তু সেই সিরিজে বিশ্রামে ছিলেন বিরাট কোহলি। এবার সামনেই আইপিএলের মরশুম। তার জন্যে ক্রিকেটীয় প্রস্তুতিতে নেমে পড়েছে সব ক্রিকেটাররাই। তবে ক্রিকেটীয় প্রস্তুতির ছবি সামনে না এলেও নিজের টুইটার অ্যাকাউন্টে আইপিএল স্পেশাল লুক প্রকাশ করেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে কোহলি কাঁধে একটা ট্যাটু করিয়েছিলেন, বান্দ্রা-র অ্যালিয়েন ট্যাটু থেকে 'গড'স আই' করিয়েছিলেন। আরসিবি আসলে আইপিএল বারবরের হেভিওয়েট দল গড়লেও সেভাবে সাফল্য পায়নি। আইপিএল ১১ -য় বিরাট কোহলির হাত ধরে তারা সাফল্যের রাস্তায় হাঁটতে চায়। নিজের নতুন হেয়ারকাটের পর ফোকাসড বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে জানিয়েছেন, 'দারুণ কাট স্টাইল মাস্টারের থেকে আলিম হাকিম'।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Great cut from the style master <a href="https://twitter.com/AalimHakim?ref_src=twsrc%5Etfw">@AalimHakim</a>👌 <a href="https://t.co/mGiPVrjiC5">pic.twitter.com/mGiPVrjiC5</a></p>— Virat Kohli (@imVkohli) <a href="https://twitter.com/imVkohli/status/976072157112369154?ref_src=twsrc%5Etfw">March 20, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>আরসিবি ক্যাম্প নিজের ঘরোয়া প্লেয়ারদের নিয়ে অনুশীলন শুরু করেছে। দলের সঙ্গে যোগ দিয়েছেন কোচ ড্যানিয়েল ভেত্তোরি। তবে পুরো দল নিয়ে জোরকদমে অনুশীলন শুরু হতে কয়েকদিন বাকি আছে। এই মহূর্তে আরসিবি মূলত ফিটনেস ট্রেনিং, কন্ডিশানিং, স্ট্রেন্থনিং করছে. করা হবে ইয়ো ইয়ো টেস্টও।












Click it and Unblock the Notifications