Virat Kohli: কোহলি জন্মদিন কাটাচ্ছেন দেশেই, পুরীর সমুদ্রের ধারে চমক, মজার ভিডিও দিয়ে যুবরাজের বিরাট বার্তা
Virat Kohli: বিরাট কোহলির জন্মদিন আজ। ৩৬ পূর্ণ করে ৩৭-এ পদার্পণ। এবারের জন্মদিন বিরাট লন্ডনে নন, পরিবারের সঙ্গে ভারতেই কাটাচ্ছেন।
সোশ্যাল মিডিয়ায় তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন প্রাক্তন ও বর্তমান সতীর্থরা। বিসিসিআই থেকে শুরু করে আইপিএলের বিভিন্ন দল এবং বিরাটের সমর্থকরাও শুভেচ্ছাবার্তা দিয়েছেন।

পুরীতে সমুদ্রের ধারে বালি দিয়ে শিল্পসত্তার নানা পরিচয় রাখেন সুদর্শন পট্টনায়ক। তিনি এবার বিরাট কোহলিকে অভিনব উপায়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে চমকে দিলেন। ব্যাট, বল, ক্রিকেট মাঠের সঙ্গে বালি দিয়ে তৈরি বিরাটের মূর্তি নিঃসন্দেহে চমকপ্রদ।
Happy Birthday to the legendary Virat Kohli! .
— Sudarsan Pattnaik (@sudarsansand) November 5, 2024
Your passion, dedication, and incredible performances continue to inspire millions around the world. Wishing you a year filled with success and happiness! . My SandArt at Puri beach in Odisha.
#HappyBirthdayViratKohli pic.twitter.com/xAB5iPjjEz
বাংলাদেশ সিরিজের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও চেনা ছন্দে ছিলেন না কোহলি। সামনেই অস্ট্রেলিয়া সিরিজ। অস্ট্রেলিয়ায় তিনি ভালো সফল। এবারেও ভারতের সাফল্য অনেকাংশে নির্ভর করবে বিরাটের ব্যাটের উপরই। সেই সফরের মানসিক প্রস্তুতি শুরু করে দিয়েছেন কোহলি।
ইদানীং বিরাট লন্ডনেই বেশি থাকেন। তবে এবারের জন্মদিনে তিনি ভারতেই রয়েছেন। কীভাবে জন্মদিন সেলিব্রেট করছেন তা পরে আরও স্পষ্ট হতে পারে। তবে গতকাল রাত ১২টা থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তায় ঝড় উঠেছে, বিরাটের জন্মদিন স্বাভাবিকভাবেই ট্রেন্ডিং।
আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট ৫৩৮টি ম্যাচ খেলেছেন। ২৭১৩৪ রান রয়েছে। ২০১১ সালের বিশ্বকাপ, ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পাশাপাশি চলতি বছর টি২০ বিশ্বকাপও জিতেছেন। বিরাটের জন্মদিনে এই পরিসংখ্যান তুলে ধরে শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই।
বিরাটের ভক্তরাও পিছিয়ে নেই। সোশ্যাল মিডিয়ায় বিরাটের নানা স্মরণীয় ইনিংসের ভিডিও পোস্ট করে আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের একের পর রেকর্ডের পরিসংখ্যান তুলে ধরছেন তাঁরা। আগামী মরশুমে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হতে পারেন কোহলি, এই জল্পনার মধ্যেই বিরাটের হাতে অধরা আইপিএল ট্রফি ওঠার প্রার্থনাও চলছে।
বিরাট কোহলির ঘরোয়া ক্রিকেট খেলার অনীহা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। তার পাল্টা বিরাটের সমর্থকরা তুলে ধরছেন এক ঘটনার কথা। তিনি যে ভবিষ্যতের কিংবদন্তি হতে চলেছেন তা স্পষ্ট করে দিয়েছিল ২০০৬ সালের রঞ্জি ম্যাচ।
বাবা প্রেম কোহলির মৃত্যুর খবর ভোররাতে তিনটে নাগাদ জানতে পেরেছিলেন বিরাট। দিল্লি তখন রঞ্জি ম্যাচ খেলছিল কর্ণাটকের বিরুদ্ধে। কর্ণাটক তুলেছিল ৪৪৬। দিল্লি ধুঁকছিল ৫ উইকেটে ৫৯ রান তুলে। বিরাট কোহলি বাবার মৃত্যুসংবাদ পাওয়ার পরের সকালে ব্যাটিং চালিয়ে যান। ২৩৮ বলে ৯০ রানের ইনিংস খেলে দিল্লির মানরক্ষা করেছিলেন। তারপর যোগ দিয়েছিলেন বাবার শেষকৃত্যে।
Wishing you a very Happy Birthday #KingKohli! The greatest comebacks emerge from our setbacks and the world eagerly looks forward to your solid comeback 🔥 you’ve done it in the past and I’m sure you will do it yet again 💪🏻🙌🏻 God bless! lots of love ❤️ @imVkohli pic.twitter.com/wo9hrzUehq
— Yuvraj Singh (@YUVSTRONG12) November 5, 2024
বিরাটের জন্মদিনে এক মজাদার ভিডিও শেয়ার করেছেন যুবরাজ সিং। যাতে দেখা গিয়েছে জুতোকে ফোন বানিয়ে গলার স্বর বদলে যুবির সঙ্গে ঠাট্টা করছেন কোহলি। যুবি লিখেছেন, ধাক্কা খাওয়ার পরই সেরা প্রত্যাবর্তনগুলি আসে। বিরাট আগেও তা করে দেখিয়েছেন। আবার তাঁর রাজকীয় প্রত্যাবর্তনের প্রহর গুনছেন সকলে। তিনি ফের পারবেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications