T20 World Cup: অনুষ্কা-ভামিকা নয়, বিরাট কোহলি বিশ্বকাপ জয়ের আনন্দ ভাগ করে নিলেন কাদের সঙ্গে?
টি২০ বিশ্বকাপ জিতে বৃহস্পতিবার সকালে দিল্লি ফিরেছে ভারতীয় দল। বিশ্বকাপজয়ী ভারতীয় দলে আর্কষণের কেন্দ্রবিন্দুতে বিরাট কোহলি। তবে দেশে ফিরে স্ত্রী অনুষ্কা বা সন্তানদের সঙ্গে নয়, কোহলি কাপ জয়ের আনন্দ ভাগ করে নিলেন পরিবারের অন্য সদস্যদের সঙ্গে।
টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি টি২০ বিশ্বকাপ বিজয় উদযাপন করেছেন তাঁর পরিবারের সদস্যদের সাথে। দিল্লির হোটেল আইটিসি মৌর্যে বৃহস্পতিবার ভারতীয় দলের সঙ্গে প্রবেশ করেন কিং কোহলি। সেখানে কোহলির সঙ্গে দেখা করতে আসেন তাঁর বোন, দাদা সহ পরিবারের অন্য সদস্যরা।

বিরাটের বোন ভাবনা তার ইনস্টাগ্রামের স্টোরিতে তাদের সাক্ষাতের চিত্রগুলি ভাগ করেছেন। যেখানে ভারতের ব্যাটাররের তার ভাগ্না এবং ভাগ্নির গলায় বিরাট কোহলির বিশ্বকাপ জয়ের পদক দেখা যায়।
টি২০ বিশ্বকাপ জয়ের পরই বিরাট ঘোষণা করে দেন কোহলি। আন্তর্জাতিক টি২০ থেকে অবসর ঘোষণা করেন কিং কোহলি। বিশ্বকাপ জয়ের পরই ম্যাচ সেরার পুরস্কার নেওয়ার সময় বিরাট ঘোষণা করলেন এটাই তাঁর শেষ টি২০ ম্যাচ।
Virat Kohli meeting his family in Delhi. The happiness and pride on their faces is unmatched ❤️ pic.twitter.com/kZSb0gh3Fr
— Pari (@BluntIndianGal) July 4, 2024
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টি২০ ক্রিকেটে তাঁর ভবিষ্যত পরিকল্পান সম্পর্কে প্রশ্ন করা হলে বিরাট সরাসরি উত্তর দেন, এটা ওপেন সিক্রেট। আমি আর টি২০ আন্তর্জাতিকে খেলব না। আমি আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম। তরুণ ক্রিকেটাররা উঠে আসছেন। তাঁরা এবার দায়িত্ব নেবে। আমি আইপিএলে টি২০ খেলব।' বিরাট যুগের একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল এই ঘোষণার মধ্য দিয়েই।
বিমানবন্দরে পৌঁছানো মাত্র ভারতীয় দলকে ঘিয়ে অভিনন্দন জানানো হয়, সেখান থেকে দিল্লির আইটিসি মৌর্য হোটেলে পৌঁছলে ঢাকঢোল বাজিয়ে অভিনন্দন জানানো হয়, বিশ্বকাপজয়ী ক্রিকেটাররা ঢাকের তালে নাচতে শুরু করেন।
বৃহস্পতিবার সকালে দিল্লি আসার পর টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ ট্রফি জয়ের পর দিল্লির আইটিসি মৌর্য হোটেলে পৌঁছেছেন বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়ারা। বিজয়ী দলকে স্বাগত জানাতে দিল্লি বিমানবন্দরে জড়ো হওয়া সমর্থকদের দিকে হাত নাড়েন ভারতীয় ক্রিকেট দল।
প্রসঙ্গত, ২৯ জুন বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়েছিল ভারত।শেষ পাঁচ ওভারে মাত্র ৩০ রানের প্রয়োজনে জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল দক্ষিণ আফ্রিকা। যাইহোক, ভারতীয় পেসাররা তাদের শক্ত বোলিং দিয়ে খেলাটিকে মাথার উপর ঘুরিয়ে দেয় এবং শেষ পর্যন্ত ম্যাচটি সাত রানে জিতে নেয় এবং তাদের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি জিতে নেয়।












Click it and Unblock the Notifications