বিরাট কোহলি আবার সংহারক, এবার কে তাঁর কোপে

কুম্বলে পর এবার কোহলির নিশানায় কি ধোনি? ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কি তৃতীয় একদিনের ম্যাচে থাকছেন না ধোনি?

মহেন্দ্র সিং ধোনি থাকা সত্বেও প্রথম একাদশে নেই। এমনটা অসম্ভব ভাবছেন। না এটা আর অসম্ভব নয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচের আগে এমনটাই ইঙ্গিত দিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

প্রথম একদিনের ম্যাচ ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় একদিনের ম্যাচে দুরন্ত ম্যাচ জিতেছে ভারত। কিন্তু তৃতীয় একদিনের ম্যাচ থেকে দলে রোটেশান পদ্ধতি চালু করতে চাইছেন কোহলি। তাঁর কথায় তরুণদের সুযোগ দিয়ে দেখতে চান। ঋষভ পন্থের প্রশ্ন ওঠাতে তাঁকে খেলানোর সম্ভবনা আছে বলে জানিয়েছেন বিরাট।

বিরাট কোহলি আবার সংহারক, এবার কে তাঁর কোপে

দ্বিতীয় ম্যাচে ওপেনিং জুটিতে যেভাবে রান পেয়েছেন শিখর ধাওয়ান ও অজিঙ্ক রাহানে তাতে এই স্লটে এই মুহূর্তে অন্য অপশন ভাবছে না থিঙ্কট্যাঙ্ক। তাই আইপিএলে রান পাওয়া ঋষভ পন্থকে মিডল অর্ডারেই খেলানো হবে, সেক্ষেত্রে প্রাক্তন অধিনায়ক ধোনিকে বসতে হবে।

এর আগে কুম্বলের সঙ্গে বনিবনা না হওয়ার কারণে কোচের পদ থেকে সরে দাঁড়ান জাম্বো। এবার কী তাহলে ক্যাপ্টেন কোহলির নিশানায় ক্যাপ্টেন কুল। এভাবেই কী ধীরে ধীরে ধোনিকে জাতীয় দলে ব্রাত্য করে দেওয়ার পরিকল্পনা ভাঁজছেন বিরাট কোহলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+