Virat Kohli: সচিনের রেকর্ড ভাঙলেন, ক্লাইম্যাক্সের আগে বিরাট বার্তা কোহলির
বিরাট কোহলি মানেই রানের রাজা, ব্যাট হাতে বাইশ গজে নামলেই রেকর্ড গড়েন। রেকর্ড ভাঙা গড়ার খেলায় কিং কোহলি বরাবরই সিদ্ধহস্ত। যার ব্যতিক্রম হল না বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও। প্রথম ইনিংসে ব্যাট হাতে বড় রান পাননি। দ্বিতীয় ইনিংসে কোহলি নিজের ৪৪ রানের ইনিংসের দৌলতে ওভালে একগুচ্ছ মাইলফলক নিজের নামে করলেন।
সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড় ও চেতেশ্বর পূজারার পর মাত্র পঞ্চম ভারতীয় হিসাবে লাল বলের ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০০ রানের গণ্ডি পার করলেন কোহলি।

স্যার ব্র্যাডম্যান এইকৃতিত্ব অর্জন করেছেন ইংল্যান্ডের বিরুদ্ধে। সচিন তেন্ডুলকর অস্ট্রেলিয়া ছাড়াও ৫০০০-এর বেশি আন্তর্জাতিক রান সংগ্রহ করেছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে।

শনিবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পরপর দুটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। সেখান থেকে দলকে দিনের শেষ পর্যন্ত টানেন বিরাট কোহলি ও অজিঙ্কে রাহানে। কোহলি প্রয়োজন অনুসারে আক্রমণাত্মক শট খেললেও রাহানে একেবারে ঠান্ডা মাথায় ব্যাটিং করেন।

পিচ থেকে খুব একটা সাহায্য পাচ্ছিলেন না বোলাররা। সেটা কাজে লাগান ভারতের দুই ব্যাটার। তাঁদের প্রথম লক্ষ্য ছিল চতুর্থ দিনের শেষ পর্যন্ত খেলা। সেটা করতে সফল দুই ব্যাটার। সব রকম চেষ্টা করেও এই জুটিকে ভাঙতে পারেননি কামিন্সরা।
King Kohli Instagram Story!#WTCFinal #ViratKohli #KingKohli#WTC23 #WTCFinals #Wtc2023 pic.twitter.com/i18jHrKJ1T
— KAPIL DEV TAMRAKAR 🇮🇳🚀 (@kapildevtamkr) June 10, 2023
মেগা ম্যাচের সবথেকে উত্তেজনাকর দিনে ব্যাট করেত নামার আগে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন বিরাট। সেখানে লিখেছেন 'আমাদের যদি অনেক বেশি উদ্বেগ, ভয় এবং সন্দেহ থাকে, তাহলে আমাদের বেঁচে থাকা এবং ভালবাসার জন্য কোনও জায়গা নেই। তাহলে আমাদের ছেড়ে থাকার অভ্যাস করতে হবে।'












Click it and Unblock the Notifications