দুর্ভাগ্য কাটিয়ে ক্যারিবিয়ান মাটিতে প্রথম সেঞ্চুরি কোহলির, টেস্টের প্রথম দিনেই আধিপত্য ভারতের
নর্থ সাউন্ড (অ্যান্টিগুয়া), ২২ জুলাই : ওয়েস্ট ইন্ডিজের মাঠ বৃহস্পতিবারের আগে পর্যন্ত অন্তত বিরাট কোহলির জন্য পয়া মাঠ ছিল না। অ্যান্টিগুয়ার প্রথম টেস্টের প্রথম দিনে ব্যাট করতে নেমে সে দুর্ভাগ্যও কাটিয়ে ফেললেন 'রান মেশিন' তথা ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
এদিনই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম শতরান হাঁকালেন বিরাট। যা তাঁর টেস্ট কেরিয়ারের ১২তম শতরান। ভারতীয় অধিনায়ক হিসাবে এটা তাঁর পঞ্চম টেস্ট সেঞ্চুরি।

মাত্র ১৩৪ বলে শতরান করেন ভারতীয় অধিনায়ক। যার মধ্যে ১১টি বাউন্ডারি ছিল। ক্য়ারিবিয়ান দলের বিরুদ্ধে যে এটা প্রথম সেঞ্চুরি তাই নয়, বরং তাঁর জীবনের দ্বিতীয় দ্রুততম টেস্ট সেঞ্চুরি। দিনের শেষে ১৪৩ রানে অপরাজিত থেকে প্রথম টেস্টের প্রথম দিনেই দলকে শক্তিশালী জায়গায় নিয়ে যেতে সমর্থ বিরাট। দিনের শেষে ভারত ৩০২/৪।
অন্যদিকের উইকেট পড়তে থাকলেও এদিন ব্যাট করতে নেমে প্রথম থেকেই একটা দিক শক্ত হাতে সামলে গিয়েছেন বিরাট। ৩০০০ টেস্ট রান করে আগেই নয়া মাইলফলক ছুঁয়েছিলেন কোহলি। এই সাফল্য পাওয়ার ক্ষেত্রে কোহলি ১৯তম ভারতীয় ক্রিকেটার। মাত্র ৪৩টি ম্যাচ এবং ৭৩ ইনিংসেই এই অভিজাত তালিকায় ঢুকে পড়লেন কোহলি।
২০১১ থেকে শুরু করে আন্টিগুয়ার প্রথম টেস্টের আগে পর্যন্ত ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে বিরাটের পারফরম্যান্স একেবারেই চিত্তাকর্ষক বা হৃদয়গ্রাহী ছিল না। ৪, ১৫,০,২৭ এবং ৩০ এই ছিল বিরাটের রানের সংখ্যা। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সবমিলিয়ে গড় রান ছিল ২৭.৮৮ এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তা ছিল আরও খারপ মাত্র ১৫.২০।
৪১টি ম্যাচে ১১টি টেস্ট সেঞ্চুরি করার পরও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটাও শতরান ছিল না বিরাটের। কিন্তু ফর্মে থাকা বিরাট সেই দুর্ভাগ্যকেও কাটিয়ে এগিয়ে চলেছেন আলোর বেগে।












Click it and Unblock the Notifications