ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হারের জন্য কাকে দায়ী করলেন বিরাট কোহলি?

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হারের জন্য কাকে দায়ী করলেন বিরাট কোহলি?

তিরুবনন্তপুরমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হার হজম করতে হয়েছে ভারতকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ফল এখন ১-১। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজ নির্ধারক ম্যাচ যে হাড্ডাহাড্ডি হবে, তা বলা যায়। তার আগে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি হারের জন্য দলের ব্যাটিং ও ফিল্ডিং-কে দায়ী করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।

ভারতের হার

তিরুবনন্তপুরমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭০ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ৯ বল বাকি থাকতেই মাত্র ২ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌছে যায় ওয়েস্ট ইন্ডিজ।

ভারতীয় ইনিংসের শেষ পাঁচ ওভারে

ভারতীয় ইনিংসের শেষ পাঁচ ওভারে

হায়দরাবাদে ভারতীয় দলকে যে দাপট নিয়ে ব্যাট করতে দেখা যায়, ততটা একাধিপত্য তিরুবনন্তপুরমে দেখা যায়নি। এই ম্যাচেও ফ্লপ হন রোহিত শর্মা। ফ্লপ করেন অধিনায়ক বিরাট কোহলি এবং ওপেনার কেএল রাহুলও। একমাত্র দলের অনভিজ্ঞ অল-রাউন্ডার শিবম দুবে ৩০ বলে ৫৪ রান করতে সক্ষম হন। তিরুবনন্তপুরমে ভারতীয় ইনিংসের শেষ পাঁচ ওভারে এসেছে মাত্র ৩৮ রান। টি-টোয়েন্টির নিরিখে যা অত্যন্ত কম। ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে দেখা যায়নি সেই সময় বাইশ গজে থাকা দেশের তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থ ও অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজাকে।

মন্থর ব্যাটিং-কে দায়ী করলেন বিরাট

মন্থর ব্যাটিং-কে দায়ী করলেন বিরাট

হায়দরাবাদে তাঁর ব্যাট থেকে এসেছে ঝকঝকে ৯৪ রান। সে তুলনায় তিরুবনন্তপুরমে নিষ্পৃহ লেগেছে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে। ম্যাচ শেষে নিজের ব্যর্থতা মেনে নিয়েছেন ভিকে। একই সঙ্গে এও বলেছেন, ইনিংসের শেষ চার ওভারে ভারতীয় ব্যাটসম্যানরা রানের গতি আরও বাড়াতে পারলে এই বিপর্যয় হয়তো আটকানো যেত।

ফিল্ডিং কাঁটা

ফিল্ডিং কাঁটা

হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ভারতীয় ক্রিকেটারদের ফিল্ডিং নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন দেশের প্রাক্তন বাঁ-হাতি যুবরাজ সিং। এবার তিরুবনন্তপুরমে টিম ইন্ডিয়ার সদস্যদের ফিল্ডিং নিয়ে উষ্মা প্রকাশ করলেন খোদ অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান শিমরোন হেটমেরের অনবদ্য ক্যাচ নিয়েছেন বিরাট। ম্যাচে দলের প্রতিটি সদস্যের মধ্যে সেই ক্ষিপ্রতা দেখতে চান ভিকে। তাঁর কথায়, ম্যাচ জিততে পঞ্চাশ শতাংশ সুযোগকেও কাজে লাগাতে হবে। ফিল্ডিং ভালো না হলে বড় টোটালও রক্ষা করা সম্ভব নয় বলে মনে করেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+